এক্সপ্লোর

West Bengal Voter Draft List: শুনানিতে কাদের ডাকা হবে, কাদের নয়? আরও একটি খসড়া তালিকা নির্বাচন কমিশনের

SIR Draft List West Bengal: মঙ্গলবার সকালে প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হয়, তাতে ASD অর্থাৎ Absent, Shift এবং Death সংক্রান্ত তথ্য ছিল।

কলকাতা: পশ্চিমবঙ্গের জন্য আরও একটি খসড়া তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। মঙ্গলবার সকালে প্রথমে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিছু ক্ষণের মধ্য়ে আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হয়, যাতে বাকিদের নাম রয়েছে। অর্থাৎ যাঁরা শুনানির জন্য ডাক পাবেন। (SIR Draft List West Bengal)

মঙ্গলবার সকালে প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হয়, তাতে ASD অর্থাৎ Absent, Shift এবং Death সংক্রান্ত তথ্য ছিল। অর্থাৎ ১) প্রতি বুথে কতজনকে খুঁজে পাননি BLO-রা ফর্ম বিলি করতে গিয়ে। ২) প্রতি বুথে কত জন মানুষ অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। ৩) প্রতি বুথে কত জন ভোটার মারা গিয়েছেন। (West Bengal Voter Draft List)

ওই খসড়া তালিকাকে বাদের তালিকা বলা যেতে পারে। ওই তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আধার কার্ড বা অন্য নথি নিয়ে যোগাযোগ করা যাবে। তবে এই ASD ছাড়াও, বুথের অন্য ভোটারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। অর্থাৎ যাঁদের শুনানির জন্য ডাকা হবে।

কমিশনের যে ওয়েবসাইটে প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেই আর একটি খসড়া তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা ধরেই আজ দুপুর থেকে BLO-রা প্রতি বুথে বসবেন। কারা শুনানিতে ডাক পাবেন, সেই তালিকাও তিন ভাগে ভাগ করা হয়েছে, ১) প্রোজেনি ম্যাপিং অর্থাৎ কারও আত্মীয়-পরিজন, বাবার নাম ধরে হওয়া ম্যাপিং, ২) এমন ভোটার যাঁরা নাম ২০০২ সালেও ছিল, অর্থাৎ সেলফ ম্যাপিং, এবং ৩) এখন ভোটার হলেও, কোনও ম্যাপিং করাতে পারেননি। ২০০২ সালে আত্মীয়-পরিজনের সঙ্গে সংযোগ খুঁজে পাওয়া যায়নি তাঁদের, অর্থাৎ নো ম্যাপিং। 

কমিশন সূত্রে খবর, প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম। তবে নো ম্যাপিং যাঁদের, অর্থাৎ শেষ SIR-এর সঙ্গে সাযুজ্যপূর্ণ কিছু জমা দিতে পারেননি তাঁরা, তবে এখন ভোটার তালিকায় নাম রয়েছে। এঁদেরই ডাকবে কমিশন। জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট নিয়ে শুনানিতে যেতে হবে তাঁদের।

SIR-এর পর যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। ফলে 

খসড়ায় কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে, তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের ২০২৫ সালের সিরিয়াল নম্বর বদলে গিয়েছে ২০২৬ সালের খসড়া তালিকায়। ECINET অ্যাপে EPIC NO দিয়ে দেখতে পারবেন আপনার নাম আছে কি না। ECINET অ্যাপে সার্চ 'ইওর নেমে' ক্লিক করতে হবে। এর পরই ভোটারের নাম, ভোটারের বয়স, কেন্দ্র চলে আসবে। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার ও কতজন স্থানান্তরিত, তাঁদের তালিকা প্রকাশিত হয়েছে। 

বাদের তালিকা প্রকাশের পর কারও কোনও অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে BLO-রা থাকবেন নিজস্ব বুথে। 




সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget