এক্সপ্লোর

Abhishek Convoy Attack:অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত আরও ১ কুড়মি নেতা

Kurmi Agitation:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

আবির দত্ত, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা (Kurmi Agitation)। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সব মিলিয়ে কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্য়া বেড়ে ৯।

কী ঘটেছে?
এর মধ্য়েই অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম থানায় পৌঁছেছে সিআইডি টিম। সিআইডি-কে এফআইআরের নথি হস্তান্তর করেছে ঝাড়গ্রাম পুলিশ। শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। কুড়মি নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি, আন্দোলন চলবে। গত কাল, ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। তদন্ত গেল সিআইডির হাতে।

কী ঘটেছিল?
শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কার্যত ইটবৃষ্টি হয়। এই ঘটনায় প্রথমে ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
যদিও, শনিবার শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায়  কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেন তৃণমূলনেত্রী। কিন্তু, এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আদবাসী কুড়মিরা বলেছেন, আমাদের কেউ যুক্ত নয়। জয় গরামের স্লোগান না দিয়ে জয় শ্রীরাম। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলেছিলাম।' ধৃত কুড়মি নেতা অবশ্য বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্লিনচিট দিয়েছিলেন, তাও পুলিশ অ্য়ারেস্ট করল।' রবিবার, রাজেশ মাহাতো-সহ ৪ জনকে আদালতে তোলা হয়। আদালতে ধৃতদের আইনজীবী প্রশ্ন তোলেন, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় এফআইআরে নাম না থাকা সত্ত্বেও পুলিশ কোন তথ্যপ্রমাণের ভিত্তিতে কুড়মি নেতা-সহ বাকিদের গ্রেফতার করল? ঘটনার সময় আলো কেন ছিল না? কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা ছাড়াও এসটি এসটি অ্যাক্টেও মামলা রুজু করেছে পুলিশ।' ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, শালবনি ও পুরুলিয়ায় মিছিল করে আদিবাসী কুড়মি সমাজ। 

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget