এক্সপ্লোর

Weather Update : বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, শক্তি বাড়াবে দ্রুত, ফের বড় দুর্যোগ দীপাবলির আগেই? জানাল IMD

অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ও জারি। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে বিভিন্ন জেলায় একদিকে শুষ্ক আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা  অতিপ্রবল  ঘূর্ণিঝড় 'অর্ণব' ধীরে ধীরে পরিণত হয়েছে শুধুমাত্র নিম্নচাপে। এখন এর অবস্থান ছত্তীসগঢ়ে।    'অর্ণব' এর প্রভাবে এখনও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ঠিকই , তবে বড় বিপদের আশঙ্কা নেই। এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে।  শুক্রবার আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যজুড়েই। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ও জারি। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে বিভিন্ন জেলায় একদিকে শুষ্ক আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ ফের  অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। 

অন্যদিকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে।  দক্ষিণবঙ্গে ৩০ অক্টোবর শুক্রবার থেকে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকা শুষ্ক আবহাওয়া। ফের আগামী সপ্তাহের শেষের দিকে বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। অন্যদিকে দুর্যোগের ধাক্কা সামলাতে তৈরি থাকতে হবে উত্তরবঙ্গকে।

 ৩০ অক্টোবর বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দুশ মিলিমিটার পর্যন্ত। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস।  এরপর  শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

আরও পড়ুন : ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতা, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতা, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget