এক্সপ্লোর

Mamata Banerjee: ''অন্য বিমান চলে এসেছিল সামনে'', বিমান বিভ্রাটে বিধানসভায় দাবি মমতার

Mamata Banerjee: তবে স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় জানালেন যে কোনও আবহাওয়ার গোলযোগ নয়, তাঁর বিমানের সামনে চলে এসেছিল অন্য কোনও বিমান। অখিলেশ যাদবের হয়ে প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: উত্তরপ্রদেশ থেকে বাংলায় ফেরার সময় মুখ্যমন্ত্রীর (chief minister) বিমান বিভ্রাটের কারণ এখনও জানা যায়নি। তবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বিধানসভায় (bidhan sabha) জানালেন যে কোনও আবহাওয়ার গোলযোগ নয়, তাঁর বিমানের সামনে চলে এসেছিল অন্য কোনও বিমান। অখিলেশ যাদবের হয়ে প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বারাণসী থেকে ফিরছিলেন মমতা। সেই সময়ই এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান। তবে এদিন বিধানসভায় মমতা জানান, তাঁর বিমানের কাছাকাছি চলে এসেছিল অন্য বিমান। সংঘর্ষ এড়াতে আচমকা নামাতে হয় বিমানটিকে। প্রায় ৮ হাজার ফুট নামাতে হয় বিমানটিকে। অতি দক্ষতার সঙ্গে পাইলট তা করতে পারায়, বেঁচে যায় বিমান।

বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। এয়ার টার্বুল্যান্সে পড়ে একধাক্কায় কয়েক হাজার ফুট নীচে নেমে আসে বিমান। ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরিষ্কার আকাশ, তাও হঠাৎ মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাটে আতঙ্ক। যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা। আবহাওয়ার কারণ দেখিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে উত্তরপ্রদেশে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতাকে। তা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষও। মহিলা মুখ্যমন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ ঘিরে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা নিয়ে মুখ খোলেন দিলীপও। কিন্তু তাঁর বক্তব্য, “নারী কেন, উনি তো বাঘিনী! বাঘিনী আবার নারী হয় নাকি! উত্তরপ্রদেশে গিয়ে নারী হয়ে গেলেন উনি!”         

দিলীপ আরও বলেন, “উনি গিয়েছেন, ভালই করেছেন। কাশী গিয়ে অন্তত দেখে আসুন উন্নয়ন কাকে বলে।  তার পর কালীঘাটকে অন্তত কাশী করার চেষ্টা করে দেখুন। উনি এখানে সবাইকে কালো পতাকা দেখান। এক আধবার নিজেও দেখে বুঝুন যে কেমন লাগে।”     

 

সেরা শিরোনাম

Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget