এক্সপ্লোর

Sealdah House Collapse: বরাত জোরে দুর্ঘটনা থেকে রক্ষা, শিয়ালদার কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

বাড়ি ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে পুরনো বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়ে।

কলকাতা: শিয়ালদার (Sealdah) কাছে অ্যান্টনিবাগান লেনে (Antonybagan Lane) ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বাড়ি ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে পুরনো বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়ে। ধসে পড়ে দেওয়ালের একাংশ। বাড়ির বাসিন্দারা মালদায় আত্মীয়ের বাড়িতে যাওয়ায় প্রাণে বেঁচে যান। বাড়ির একতলায় দোকানও বন্ধ ছিল। ঘটনাস্থলে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

উল্লেখ্য,কিছুদিন আগেই বউবাজারে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। তা নিয়ে চলতে থাকে টানা পোড়েন। তবে মেট্রোর কাজ শেষ হলেই, ক্ষতিগ্রস্ত এলাকার মাটি পরীক্ষা করতে হবে। তারপরই বাড়িগুলির ভবিষ্যত্‍ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বউবাজার বিপর্যয় নিয়ে কলকাতা পুরসভাকে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি।

বাড়িগুলির ভবিষ্যত্‍ কী? বর্তমান অবস্থা ঠিক কতটা খারাপ? মেট্রো পরিষেবা চালু হলে আর ক্ষতি হবে না তো? ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বিপর্যস্ত বউবাজারের বাড়িগুলি নিয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ টিমের কাছে জানতে চেয়েছিল কলকাতা পুরসভা। 

সোমবার রিপোর্ট দিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, রামেন্দুবিকাশ সাহু, দীপঙ্কর চক্রবর্তী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক হিমাদ্রি গুহ’র কমিটি। রিপোর্টে বলা হয়েছে,
প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় বিল্ডিংগুলির সার্ভে করা হয়েছে। আশপাশের এলাকাতেও এই সমীক্ষা চলবে। 

সমস্তরকম সতর্কতা নিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব টানেলের কাজ শেষ করা উচিত। কারণ, মেট্রো রেলের নির্মাণকাজ শেষ হওয়ার পরই বাড়িগুলি পুনরুদ্ধার, মেরামতি বা নতুনভাবে তৈরি করার কাজ শুরু করা যেতে পারে। মেট্রোর কাজ শেষ হওয়ার পরই, ক্ষতিগ্রস্ত এলাকার মাটি পরীক্ষা করতে হবে। 

কারণ, ভূগর্ভে জলের সঙ্গে মিশে মাটি ও বালি ধুয়ে গিয়ে বারবার অঘটন ঘটছিল। তাই সেই অংশের মাটি পরীক্ষা করতে হবে। শিয়ালদায়, যেখানে মাটির নীচে টানেলের গভীরতা কম, সেখানে মেট্রো চলাচল শুরু হলে, বাড়ি গুলির ওপর তা কী প্রভাব ফেলছে, দেখতে হবে।
বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তো মিলেছে। কিন্তু দুর্ভোগ দূর হবে কবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য অধরা। 

সেরা শিরোনাম

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

Saayoni Ghosh | ''আমায় নিয়ে যদি কারও অভিমান থাকে...'', বারুইরপুরে গিয়ে কী বললেন সায়নী ঘোষ?
Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget