এক্সপ্লোর

Anubrat Mondal Audio Controversy: বোলপুরের IC-র ফোন বাজেয়াপ্ত হলেও অনুব্রতর নয়, নেপথ্যে কী কারণ?

Anubrata Mondal: ৫ দিনের বেড রেস্ট শেষ। জোড়া তলব অগ্রাহ্যের পর অবশেষে হাজিরা দিলেন কেষ্ট। সংবাদমাধ্যমকে এড়িয়ে SDPO অফিসে পিছনে পুলিশ লাইনের গেট দিয়ে প্রবেশ করেন তিনি।

কলকাতা: বোলপুরের IC-কে কদর্য আক্রমণের ৭ দিন পর হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। কুকথাকাণ্ডে কেষ্টকে এদিন SDPO অফিসে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যাঁকে হুমকি দিয়েছেন বলে অডিও প্রকাশ্যে এসেছে সেই IC-র ফোন বাজেয়াপ্ত করা হলেও, কেষ্টর ফোন বাজেয়াপ্ত করা হয়নি। এমনটাই খবর সূত্রের। 

বোলপুরের IC লিটন হালদারকে কুকথা কাণ্ডে তোলপাড় রাজ্য। রীতিমতো তাঁর মা-বউয়ের প্রসঙ্গ তুলে নোংরা কথা এবং গালিগালাজ দিতে শোনা যায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এই ঘটনায় যিনি অভিযোগকারী সেই লিটন হালদারের দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, যিনি পুলিশ অফিসারকে ফোন করে কদর্য ভাষায় কথা বলেছেন তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হবে। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়নি। পুলিশের বক্তব্য অনুব্রত মণ্ডলের যে কল রেকর্ড ডিটেলস সেখান থেকেই পাওয়া যাবে তিনি ফোন করেছিলেন কিনা। অনুব্রত মণ্ডল ফোন কথার বলার বিষয়টি স্বীকার করেছেন। তাই বাজেয়াপ্ত করা হয়নি। কিন্তু পরে যদি দেখা যায় তিনি যা বলছেন তার সঙ্গে অসঙ্গতি রয়েছে, তখন তাঁর ফোন বাজেয়াপ্ত করা হবে। প্রশ্ন হল, এখন এই ফোন তিনি তাঁর সঙ্গে রাখবেন কিনা? ভবিষ্য়তে ফোন হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাঁর হাতে তথ্যপ্রমাণ থাকলে তিনি তা নষ্ট করে ফেলতে পারেন। পরে যদি তথ্যপ্রমাণ নষ্ট হয়ে যায়, তাহলে তার দায়িত্ব কে নেবে? পুলিশের এই কাজ এবং তদন্ত প্রক্রিয়া ঘিরে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞ মহলের মতে, যে ফোন থেকে তিনি কথা বলেছেন, সেই ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিকের জন্য পাঠানোর কথা। প্রশ্ন উঠছে, তাহলে তাঁকে কি ছাড় দেওয়া হল? 

এখানেই শেষ নয়, IC- সঙ্গে কী কথা হয়েছিল মনেই নেই বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছেন কেষ্ট। এদিন জিজ্ঞাসাবাদ পর্বে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, একজন তৃণমূল সমর্থক মার খেয়েছিল। সেই বিষয় তৃণমূল কর্মীরা তাঁকে বলেছিল। সেই প্রসঙ্গে কথা বলতে তিনি IC-কে ফোন করেছিলেন। সেই বিষয়ে দুজনের কথা হয়। কোনও গালিগালাজ করেছেন বলে মনে করতে পারছেন, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা। কারণ তিনি অনেক ওষুধ খান এবং কথা বলে তিনি ঘুমিয়ে পড়েন। ফলে বিস্তারিতভাবে মনে নেই, তিনি কী কথা বলেছিলেন। 

ফোন বাজেয়াপ্ত না করা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "না করবে না তো। যে মুখ্যমন্ত্রীর DM, SP, DGP, মুখ্যসচিবকে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন অনুব্রতর কথায় তোমাদের চলতে হবে। সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট। আমি ওঁকে রাজ্যসভায় দিতে চেয়েছিলাম নেয়নি। আশিস বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করে কী কমিটি করেছে...কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবেই পুলিশমন্ত্রীর আশীর্বাদ আছে। তাঁর পরামর্শেই অনুব্রত ওখানে গিয়েছেন। তাঁর ফোন বাজেয়াপ্ত করার কোনও ব্যাপার নেই। লিটন হালদারের দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি গ্রেফতারও হবেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget