এক্সপ্লোর

Anubrata Mandal Case Updates : হৃদযন্ত্রে মিলল সমস্যা, 'সদিচ্ছা সত্ত্বেও পারলেন না হাজিরা দিতে' জানালেন অনুব্রত-র আইনজীবী

Cow Smuggling Case Update : এসএসকেএমের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার সম্পূর্ণ খোঁজ নিয়েই বিস্তারিতভাবে জানাতে পারবেন বলেই জানিয়েছেন।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রে মিলল সমস্যা। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, তৃণমূলের বীরভূম সভাপতির হৃদযন্ত্রে প্রাথমিক ইসিজি রিপোর্টে সমস্যা ধরা পড়েছে। পাঁচ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড আরও ভাল করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিশেষ ইকো মেশিন নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ২১১ নম্বর কেবিনে। যে কেবিনেই আপাতত ভর্তি অনুব্রত মণ্ডল। আর যে তথ্য সামনে আসার পরই 'সদিচ্ছা সত্ত্বেও সিবিআই হাজিরা দিতে তিনি পারলেন না' বলেই জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। চিকিৎসকদের পক্ষ থেকে অবশ্য সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এসএসকেএমের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার সম্পূর্ণ খোঁজ নিয়েই বিস্তারিতভাবে জানাতে পারবেন বলেই জানিয়েছেন।

সিবিআইকে জবাব অনুব্রত-র আইনজীবীর

অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রের সমস্যার খবর জানিয়ে সদিচ্ছা সত্ত্বেও সিবিআই-র তলবে তিনি সাড়া দিতে পারলেন না বলেই জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। পাশাপাশি কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খোঁচার সুরে বলেছেন, যদি সিবিআই মনে করে একান্ত প্রয়োজন, তাহলে এসএসকেএমে এসে কথা বলতে পারে। সিবিআই তদন্তের সহযোগিতা করার জন্যই তাঁর মক্কেল কলকাতায় এসেছিলেন বলেও জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তেমনটা তিনি আপাতত করতে পারলেন না বলেই দাবি তাঁর। সুস্থ হলেই তদন্তে সম্পূর্ণ সহযোগিতার জন্য অনুব্রত মণ্ডল তৈরি বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী।

নিজাম প্যালেসের বদলে এসএসকেএম

চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে অসুস্থতার জেরে সেখানে না গিয়ে সরাসরি এসএসকেএমে পৌঁছন অনুব্রত মণ্ডল। তিনি কেমন আছেন জানতে চাইলে অবশ্য তার কোনও উত্তর দেননি তৃণমূল নেতা। এসএসকেএমের কিলোমিটার খানেক দূরে অবশ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায় নিরাপত্তা বাড়িয়ে ‘অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে সিবিআইয়ের (CBI) ৫ সদস্যের দল তৈরি ছিল। তারা অপেক্ষার পর ও অনুব্রত মণ্ডলের আইনজীবীর সরকারিভাবে বার্তার পরে কোন পথে এগোয়, সেটাই দেখার।

সিবিআইয়ের অনুব্রতকে আগের তলব

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (Coal Smuggling case) এর আগে সিবিআই চারবার তলব করে অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিক সমস্যা ও একাধিক অসুবিধার কথা বলে হাজিরা এড়ান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলার তদন্তে অনুব্রতর নাম উঠে এসেছে। গরুপাচারে তাঁর যোগ রয়েছে কিনা, আর্থিক লেনদেন কীভাবে হত, তা নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে। খবর সিবিআই সূত্রে। 

কোর্টের দ্বারস্থ

সিবিআইয়ের তলবের মাঝেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখায় সিবিআই পঞ্চমবার নোটিস পাঠায় অনুব্রত মণ্ডলকে। 

আরও পড়ুন- নিজাম প্যালেসে অপেক্ষায় সিবিআই, সোজা এসএসকেএমে পৌঁছে কী জানালেন অনুব্রত ?

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget