এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: ‘গরুচোরে’র পাল্টা ‘কেষ্ট মণ্ডল জিন্দাবাদ’, আসানসোল আদালতে অনুব্রত পৌঁছতেই মুহুর্মুহু স্লোগান

Cattle Smuggling Case: দুপুর পৌনে ১টা নাগাদ আসানসোল আদালত চত্বরে এসে পৌঁছয় সিবিআই কনভয়। সেখানে গাড়ি থেকে অনুব্রতকে নামাতেই উড়ে আসে একের পর এক কটাক্ষ।

আসানসোল: দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই তাঁকে লক্ষ্য করে স্লোগান উঠছিল জায়গায় জায়গায়। এমনকি স্লোগানের বাণ থেকে রক্ষা পাননি মেয়েও। শনিবারও ফের একদফা স্লোগান আক্রমণের মুখে পড়তে হল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal Arrested)। গাড়ি থেকে নামামাত্র তাঁকে লক্ষ্য করে উড়ে আসে ‘গরু চোর’ কটাক্ষ। আবার একই সময় ‘কেষ্ট মণ্ডল জিন্দাবাদ’ রবও ওঠে। অনুব্রতর হেফাজত বাড়ানোর আর্জি জানাচ্ছে সিবিআই।

অনুব্রতকে নিয়ে আসানসোল সিবিআই আদালতে গোয়েন্দারা

শনিবার সকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে বার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ানের নিরাপত্তা সম্পন্ন কনভয়ে বসিয়ে এগোয় গাড়ি। প্রথমে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় তাঁর। তার পর সটান আসানসোল বিশেষ সিবিআই আদালতের উদ্দেশের রওনা দেয় কনভয়। পথে ইসিএল-এর গেস্ট হাউসে মধ্যাহ্ণভোজের জন্য গাড়ি থামানো হয়। তার পর ফের রওনা দেয় কনভয়।

এর পর দুপুর পৌনে ১টা নাগাদ আসানসোল আদালত চত্বরে এসে পৌঁছয় সিবিআই কনভয়। সেখানে গাড়ি থেকে অনুব্রতকে নামাতেই উড়ে আসে একের পর এক কটাক্ষ। আদালত চত্বরে উপস্থিত ছিলেন অনুব্রতর সমর্থকরাও। তাঁরাও অনুব্রতর সমর্থনে রব তুলতে শুরু করেন। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দু’পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়।

এ দিন আদালত চত্বরে অনুব্রতকে দেখে মেজাজ হারান এক ব্যক্তি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলেন, ‘‘গরুচোরের সেবা কেন? আমাদজের জীবন যে শেষ করে দিল, তার এত সেবা কেন?’’ এর পাল্টা অনুব্রত সমর্থকরা ‘কেষ্ট মণ্ডল জিন্দাবাদ’, ‘জয় বাংলা’ রব তোলেন। 

আরও পড়ুন: Sougata Roy: পার্থ-র বান্ধবীর ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছে, অনুব্রত-র থেকে সেরকম উদ্ধার হয়নি: সৌগত রায়

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই।  তার তদন্তে নেমে অনুব্রত-সহ ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বাজেয়াপ্ত হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যায়। এ ছাড়াও নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ মিলেছে বলে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। অনুব্রতর চালকল থেকেই রেশনের চাল আসত বলে অভিযোগ।

কিন্তু এ দিন কার্যত সব অভিযোগ খারিজ করে দেন অনুব্রত। নিজাম প্যালেস থেকে বেরনোর সময় সিবিআই-এর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ‘‘বলতে দিন।’’ বেনামি সম্পত্তির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘কোনও বেনামি সম্পত্তি নেই।’’  

অনুব্রতর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সিবিআই-এর

গোড়া থেকেই অনুব্রতর বিরুদ্ধে তদন্ত অসহযোগিতার অভিযোগ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাহলে কি সত্যিই তদন্তে অসহযোগিতা করছেন তিনি, নাকি পূর্ণ সহযোগিতা করছেন, প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে অনুব্রত বলেন, ‘‘১০০ শতাংশ’’, অর্থাৎ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget