এক্সপ্লোর

Sougata Roy: পার্থ-র বান্ধবীর ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছে, অনুব্রত-র থেকে সেরকম উদ্ধার হয়নি: সৌগত রায়

Sougata on Partha Anubrata Controversy: 'পার্থ-অনুব্রত ফারাক' বোঝালেন সৌগত রায়। কী বললেন অধ্যাপক তথা তৃণমূল সাংসদ ?

কলকাতাঃ পার্থ এবং অনুব্রতকে নিয়ে শাসকদলের দুই মত দর্শনে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি। একজনকে দল গঠনের সেই শুরুর দিন থেকে মমতার পাশে দেখা গিয়েছে। ফ্রেঞ্চকাটে -সবুজ পাঞ্জাবিতে তাঁর অমলিন হাসি দেখেছে নাকতলা উদয়ন সংঙ্ঘ থেকে গোটা বাংলা। আর সেই শক্তপোক্ত শিকড় আজ নড়বড়ে। দল সরিয়ে নিয়েছে 'মাটি।' এসএসসি দুর্নীতি মামলায় তদন্তে নেমে তাঁরই বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, সোনা, নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। গ্রেফতার করেছে তাঁকেও। তিনি আর কেউ নন, সদ্য প্রাক্তন তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবার রইল বাকি ১। অপরজন অবশ্যই অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিনিও দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন। তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন খোদ দল-সহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এখানেই কারণ দর্শালেন অধ্যাপক তথা তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। বোঝালেন, 'পার্থ-অনুব্রত ফারাক।' 

 পার্থ-র বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে, অনুব্রত-র থেকে সেরকম কোনও টাকা উদ্ধার হয়নিঃ সৌগত রায়

সৌগত রায় বলেন, 'পার্থ-র ক্ষেত্রে ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। অনুব্রত-র থেকে সেরকম কোনও টাকা উদ্ধার হয়নি। অনুব্রতর-ও যেটুকু অভিযোগ, সেটা ওর মেয়েকে ঘিরে। কার কী সম্পত্তির হিসেব, সেগুলিতো প্রমাণ-দলিল না দেখে বলা যাবে না।' প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দুই দফায় কয়েক কোটি টাকা। উদ্ধার হওয়া টাকার পাশাপাশি জমির অজস্র দলিল, কোম্পানির নথি, সোনা, গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। প্রকাশ্যে এসেছে বিলাসবহুল গাড়ি। এদিকে গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার অনুব্রত-র থেকে নগত না পেলেও ব্যাঙ্ক থেকে প্রায় ১৭ কোটি টাকা প্রথম দফায় বাজেয়াপ্ত করেছে সিবিআই। মিলেছে একাধিক জমি, রাইসমিল, বিলাসবহুল গাড়ির হদিস।এদিকে দুজনকে নিয়ে পুরোপুরি ভিন্ন মত তৃণমূলের।উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দল ও সরকারের সকল পদ থেকে অপরসারিত করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূল থেকে। তবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি দল। পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন, 'তৃণমূলের দুর্নীতির মুকুটে আরও একটি পালক জুড়ল', অনুব্রত-র গাড়িকাণ্ডে কটাক্ষ দিলীপের

পার্থ-অনুব্রতকে ভিন্নমত মমতার

পার্থ গ্রেফতারের পর মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘দুর্নীতিকে সমর্থন করা নেশাও নয় পেশাও নয়, আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ, কয়েকটি রাজনৈতিক দলের আচরণে মর্মাহত, কেউ কখনও কখনও ভুল করতেই পারে, জ্ঞানত করলে অপরাধ, অজ্ঞানত করলে আলাদা ব্যাপার। সবাই সাধু, একথা বলতে পারব না, না জেনে ভুল করলে ক্ষমা চাইব, একজন মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার করেছে, সঠিক সময়ের মধ্যে বিচার হোক, সত্যি যদি কেউ দোষী প্রমাণিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক’, বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অনুব্রত গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।'

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget