এক্সপ্লোর

Anubrata Mondal Case Update : '১৫ দিন কলকাতাতেও ছিলেন, CBI-র তলবে যাননি কেন?' আদালতকে কী বললেন অনুব্রত

Anubrata Mondal Case : বিচারক প্রশ্ন করেন, ‘যখনই ডাকা হয়েছে অসুস্থতার কথা বলছেন অনুব্রত। এটা কাকতালীয় নয় কি? ' 

প্রকাশ সিনহা, আবীর দত্ত, আসানসোল : আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে। তদন্তে অসহযোগিতার কথা বলে ফের ৪ দিনের হেফাজত চাইল সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাদের দাবি, সীমান্তে আটক করা গরুর বেআইনি নিলামের টাকা যেত অনুব্রতর কাছে। পাচারে সাহায্য করার জন্যও টাকা নিতেন অনুব্রত। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, অনুব্রত কীভাবে অসহযোগিতা করছেন? সিবিআইয়ের দাবি, গ্রেফতারের আগে বারবার নোটিস পাঠালেও তিনি আসেননি। গ্রেফতারের পরেও জেরায় মুখ খুলছেন না অনুব্রত।

যদিও জামিনের আবেদন করে আদালতে পাল্টা সওয়াল করেন অনুব্রতর আইনজীবী। তিনি জিগ্যেস করেন , ‘ অনুব্রত তদন্তে অসহযোগিতা করছেন বলে সিবিআইয়ের দাবি যুক্তিহীন। ফের হেফাজতে চাওয়ার কোনও জোরাল যুক্তি দিতে পারছে না সিবিআই’ হেফাজতের আবেদনের বিরোধিতা করে পাল্টা যুক্তি দেন অনুব্রতর আইনজীবী।

আমি সবসময় প্রস্তুত ছিলাম : অনুব্রত 
বিচারক তখন প্রশ্ন করেন, ‘যখনই ডাকা হয়েছে অসুস্থতার কথা বলছেন অনুব্রত। এটা কাকতালীয় নয় কি? ' 
অনুব্রত তখন আদালতে জানান, ‘ভিডিও কনফারেন্সে তদন্তের সম্মুখীন হতে চেয়েছিলাম। চিঠি দিয়ে সিবিআইকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতেও বলেছিলাম। আমি সবসময় প্রস্তুত ছিলাম, সিবিআই নোটিস অমান্য করিনি। ' 

সিবিআই অফিসের যাননি কেন : বিচারক
বিচারক তখন পাল্টা প্রশ্ন করেন, ‘একবছরে একাধিকবার কলকাতায় এসেছেন, সিবিআই অফিসের যাননি কেন?’ আদালতে অনুব্রতকে প্রশ্ন করেন বিচারক।  ‘৮ মাসে দেখছি এতবার যাতায়াত করেছেন, ১৫ দিন কলকাতাতেও ছিলেন দেখছি। তাহলে সিবিআইয়ের তলবে যাননি কেন?' পাল্টা অনুব্রতর আইনজীবী যুক্তি দেখান, ‘হাসপাতাল থেকে বেড রেস্টে থাকতে বলা হয়েছিল। তাই কলকাতার ফ্ল্যাটে ছিলাম। সিবিআইকে চিঠি দিয়ে বলেছিলাম, তাঁরা চাইলে আসতে পারে’

আমি কখনও সিবিআইকে বাধা দিইনি : অনুব্রত 
আদালতে অনুব্রতর যুক্তি, ‘আমাকে সিবিআই বলছে প্রভাবশালী, মোস্ট পাওয়ারফুল। অথচ আমি কখনও সিবিআইকে বাধা দিইনি। একবার নিজে থেকেও নিজাম প্যালেসে গিয়েছি’ যে কোনও শর্তে জামিনের আবেদন করে সওয়াল অনুব্রতর আইনজীবীর ।  

পাশাপাশি, অনুব্রত-কন্যা সুকন্যাও তদন্তে সহযোগিতা করছেন না বলে আদালতে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে, অনুব্রতর নানাবিধ অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।                                      

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget