এক্সপ্লোর

Anubrata Mondal: সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত

Post Poll Violence Case: বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

কলকাতা: দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সের পর থেকে বেরোলেন অনুব্রত। 

বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার (Post Poll Violance) মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ২ মে, ২০২১ সালে ভোটের ফলপ্রকাশের পর ইলামবাজারে বিজেপি কর্মী খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ, বেলা পৌনে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সিজিও থেকে বেরোন অনুব্রত মণ্ডল। গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি (BJP) কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। নিহতের বাবা অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর দুই ছেলেকে মারধর করা হয়েছিল। পরে গৌরব হাসপাতালে মারা যান। অভিযোগ ছিল, অনুব্রত মন্ডলের অঙ্গুলিহেলনেই এই কাজ করেছে স্থানীয় তৃণমূল। তার ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ। এর আগে একাধিকবার এই মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু, বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত। অবশেষ পঞ্চমবারের তলবে, বৃহস্পতিবার গেলেন সিবিআই দফতরে। 

ফোন নম্বরে নজর:
অনুব্রত মন্জলের কতজন দেহরক্ষী রয়েছেন। সেই প্রশ্ন জিজ্ঞেস করেন সিবিআই (CBI) আধিকারিকরা। সব দেহরক্ষীর ফোন নম্বর নিয়েছে সিবিআই। এমনকী অনুব্রত মন্ডলের মেয়ের ফোন নম্বরও নিয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, ঘটনার দিন অনুব্রত মন্ডল নিজের ফোনে কথা বলেননি। এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই ঘনিষ্ঠবৃত্তের ফোন নম্বর নেওয়া হয়েছে।

বুধবারই কলকাতায়:
বুধবার রাতেই বীরভূম থেকে কলকাতা এসেছিলেন অনুব্রত। এদিন জিজ্ঞাসাবাদের পর ফিরে গিয়েছেন চিনার পার্কের ফ্ল্যাটে। আগামীকাল, শুক্রবার এসএসকেএম-এ চিকিৎসার জন্য যেতে পারেন অনুব্রত মন্ডল। 

অন্য মামলায় দেহরক্ষীতকে জিজ্ঞাসাবাদ:
বুধবারই সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বাড়িতে গিয়েছিলেন CBI’র চার তদন্তকারীর একটি দল।  গরুপাচার মামলায় অনুব্রত দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে গিয়েছিল 0সিবিআই।  সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না তিনি! নিরাপত্তারক্ষীর বাড়ি ঘিরে ফেলেন CISF জওয়ানরা। শুরু হয় তল্লাশি। তথ্য পেতে ছাদেও তল্লাশি চালানো হয়। সকাল ৮টা থেকে দফায় দফায় সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান CBI’র তদন্তকারী দল। দুপুর ৩টে থেকে বাড়িতেই সায়গলকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সোয়া এগারোটা নাগাদ সায়গল হোসেনের বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।

আরও পড়ুন: চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রায় সায়, খারিজ ইডির আপত্তি

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget