এক্সপ্লোর

Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর

'আইপ্যাক হয়ে গেছে ফেকপ্যাক। ওই তো শেষ করল। পঞ্চায়েতে টাকা খেল, পুরসভায় টাকা খেল, বিধানসভায় টাকা খেল।' আক্রমণ অনুব্রতর ।

কলকাতা : বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছে। এবার সেই তালিকায় যোগ হল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নাম। এবার একেবারে ঝাঁঝালো মন্তব্যে বিদ্ধ করলেন অনুব্রত মণ্ডল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষেদের সঙ্গে সুর মিলিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "ছোট থেকে তো ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়) রাজনীতি করেনি, দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি। সেটা আমরা করেছি। সেইভাবে তো ওঁকে করতে হয়নি।" তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি আরও বলেন, 'মমতা ব্যানার্জির ভুলের জন্য হল ... আইপ্যাক হয়ে গেছে ফেকপ্যাক। ওই তো শেষ করল। পঞ্চায়েতে টাকা খেল, পুরসভায় টাকা খেল, বিধানসভায় টাকা খেল। ওই তো শেষ করল দলটাকে। একটা উত্তরপ্রদেশের ছেলে, সে কী জানবে মুরারই সম্পর্কে?'

অন্যদিকে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, "ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে।" পাশাপাশি, যাঁরা এখন অভিষেকের বিরুদ্ধে সরব, তাঁদের উদ্দেশেও কটাক্ষ করে তিনি বলেন, ২০২২ সালে যখন তিনি এই বিষয়গুলি তুলেছিলেন, তখন অনেকেই তাঁর বিরোধিতা করেছিলেন। 'আজ যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, ২০২২-এ যখন আমি বলেছিলাম, তখন তো এরাই আমার বিরোধিতা করেছিল। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক তোমাদের সঙ্গে কথা বললে, তোমরা বলেছ জীবন ধন্য হয়ে গেছে। আজ তোমরা সব বেনিফিট নিয়েছ, আইপ্যাকের বেনিফিট নিয়েছ, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছ, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছ, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছ' আইপ্যাক ও ক্যামাক স্ট্রিটের সুবিধা নিয়েই অনেকে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বলেও অভিযোগ করেন কল্যাণ।

এদিকে, এর আগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে নেতৃত্ব থেকে সরিয়ে দেন, তাহলে অনেক নেতা-মন্ত্রী আবার তাঁর পাশে ফিরে আসবেন। একই ধরনের মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীও।

ক্রমাগত একের পর এক নেতার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সমালোচনার সুর শোনা যাওয়ায় তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতি দলের ভবিষ্যৎ সাংগঠনিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget