এক্সপ্লোর

Anubrata Mondal Update : গরু পাচার নিয়ে কোন কোন প্রশ্ন করা হতে পারে অনুব্রতকে?

সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল ? কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল?

প্রকাশ সিনহা, কলকাতা : আজই নিজাম প্যালেসে গরু পাচার মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal )। সিবিআই (CBI ) সূত্রে দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের। বীরভূমের ইলামবাজারের গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের।

CBI কী কী জানতে চাইতে পারে
সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন,

  • অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন?
  • সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল ? কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল?
  • গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন?
  • মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে। 

    হেফাজতে পাওয়ার পর বৃহস্পতিবার রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে আসা হয় কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে  দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে।

    গরুপাচার মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, ফৌজদারি দণ্ডবিধির 41A ধারায় গরুপাচার মামলায় সরাসরি অভিযুক্ত করা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। বুধবার হাজিরা এড়ানোর পর পরদিন সকাল ৯টা ৪০-এ আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তল্লাশির পাশাপাশি, দোতলার ঘরে অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। এরপর গ্রেফতার করা হয় তৃণমূল জেলা সভাপতিকে।

    আরও পড়ুন :

    ' বাংলাকে ভয় দেখানো যাবে না', সিবিআই-ইডির বিরুদ্ধে মিছিল তৃণমূলের
                                                                                    

সেরা শিরোনাম

West Bengal News Live: বিদেশ যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি অভিষেকের, আবেদন ফেরাল কলকাতা হাইকোর্ট
বিদেশ যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি অভিষেকের, আবেদন ফেরাল কলকাতা হাইকোর্ট
Hooghly: টাকা নিয়েও পৌঁছয়নি পানীয় জল পরিষেবা, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ
টাকা নিয়েও পৌঁছয়নি পানীয় জল পরিষেবা, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট
বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট
Tamanna Khatun: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই বড় পদক্ষেপ, তামান্না হত্যায় গ্রেফতার আরও ২
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই বড় পদক্ষেপ, তামান্না হত্যায় গ্রেফতার আরও ২

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget