এক্সপ্লোর

Anubrata Mondal : 'দলের মনোভাব কী ?' চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত

TMC : সিবিআই সূত্রের খবর, আজ সকালে মেয়ের সঙ্গে কথা বলতে চান অনুব্রত মণ্ডল।

প্রকাশ সিনহা, কলকাতা : গ্রেফতারির পর দলের মনোভাব কী ? বাইরের প্রতিক্রিয়া-ই বা কী ? চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

সূত্রের খবর, নিজাম প্যালেসে সিবিআইয়ের (CBI) ভিজিটার্স রুমে থাকছেন অনুব্রতর চিনার পার্কের বাড়ির কর্মচারী। আজ সকালে তিনি যখন নেবুলাইজার মেশিন লাগাতে যান, সেই সময় অনুব্রত মণ্ডল তাঁর কাছে গ্রেফতারির পর বাইরের প্রতিক্রিয়া জানতে চান। কে, কী বলছেন বা দলের মনোভাব কী এই বিষয়ে জানতে চান। 

আরও পড়ুন ; অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিলেন চিকিৎসকরা

এর পাশাপাশি সিবিআই সূত্রের খবর, আজ সকালে মেয়ের সঙ্গে কথা বলতে চান অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের এক অফিসার দুই বার মেয়ের সঙ্গে কথা বলিয়েছেন তাঁকে। স্পিকার অন করে। একবার তিন মিনিট, আর একবার দুই মিনিট কথা হয় তাঁদের মধ্যে। 

কী অবস্থান দলের ?

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই তাঁর থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছিল দল! কিন্তু, তাঁকে দল থেকে সাসপেন্ড ও মন্ত্রিসভা থেকে সরাতে সরাতে লেগে গেছিল ৬ দিন। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে গ্রেফতারির পর কিন্তু দল তার অবস্থান স্পষ্ট করেনি। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের দাবিও করে, আবার সিবিআই-ইডি কেন বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না, গতকাল সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তোলে তারা।

গরুপাচার মামলায় CBI’র হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বিরোধীরা যখন দুর্নীতি-ইস্যুতে পথে নামে, তখন মোদি সরকারের বিরুদ্ধে CBI, ED’কে কাজে লাগানোর অভিযোগে পথে নামে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। এদিন মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট থেকে মিছিল শুরু করে তৃণমূল ছাত্রপরিষদ। সেখান থেকে কলেজ স্ট্রিট, বিজেপির রাজ্য দফতরের পাশ দিয়ে গিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পাশে কলেজ স্ট্রিট মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। দক্ষিণ কলকাতায়, হাজরা মোড় থেকে মিছিল শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস। 

এদিকে আজই নিজাম প্যালেসে গরু পাচার মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি অনুব্রত মণ্ডল। তার আগে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে অনুব্রতর মেডিক্যাল টেস্ট করায় সিবিআই। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের। বীরভূমের ইলামবাজারের গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের। সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন, অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না। কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন? মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget