এক্সপ্লোর

Anupam Hazra: 'একই প্রথা প্রয়োগ হলে কেমন হয়?' পুরসভায় হাতাহাতি প্রসঙ্গে তৃণমূলকে হুমকি অনুপমের

KMC Clash: তৃণমূলীদের প্রতি একই প্রথা প্রয়োগ হলে কেমন হয়? পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। 

কলকাতা: কলকাতা পুরসভায় (KMC) হাতাহাতির ঘটনায় এবার তৃণমূলকে কার্যত হুমকি দিলেন অনুপম হাজরা (Anupam Hazra)। সোশাল মিডিয়ায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পোস্ট করলেন। 

কলকাতা পুরসভা না কুস্তির আখড়া। বহু ইতিহাসের সাক্ষী কলকাতা পুরসভার অন্দরে এবার নজিরবিহীন ধুন্ধুমার। অধিবেশন কক্ষে লজ্জার ছবি। কার্যত মারপিটে জড়ালেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা। ধাক্কাধাক্কি, পরস্পরের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে শাসানি, বাদ গেল না কিছুই।ঘটনার সূত্রপাত, তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের একটি প্রশ্নকে কেন্দ্র করে। যার পর বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং বিজেপি কাউন্সিলর বিজয় ওঝার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। আর এনিয়ে এবার কার্যত তৃণমূলকে হুমকি দিলেন বিজেপি নেতা। 'সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে পুরসভায় বিজেপি কাউন্সিলরদের যদি মারধর করা হতে পারে, লোকসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, অধিবেশন চলাকালীন তৃণমূলীদের প্রতি একই প্রথা প্রয়োগ হলে কেমন হয়?' পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। 

 

কী ঘটেছিল গতকাল?

বাদানুবাদের মধ্যেই, হঠাৎই সজল ঘোষকে ধাক্কা দেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু।এরপরই পাশ থেকে এগিয়ে আসেন বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা। তাঁর সঙ্গেও ধাক্কাধাক্কি বেধে যায় তৃণমূল কাউন্সিলর অসীম বসুর।তখনই, এগিয়ে আসেন সুদীপ পোল্লে-সহ কয়েকজন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের মধ্য়ে কার্যত মারামারি শুরু হয়ে যায়। একে অপরকে গলা ধাক্কা, জাপটে ধরে মারধর, বাদ যায়নি কিছুই।অধিবেশন কক্ষে মারপিট থামাতে নেমে আসেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু দুপক্ষকে নিরস্ত করতে কার্যত হিমশিম থেকে হয় তাঁকে।

কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “স্কুলে বাচ্চাদের জামা-কাপড় কেনা, রেন কোর্ট কেনায় দুর্নীতি, সেটা আজকে উঠেছিল। উঠবে জেনে একদম অকারণে আমরা আক্রান্ত হয়েছি।’’ তৃণমূল কাউন্সিলর অসীম বসু বলেন, “আমি কখনই মারমুখী নই, সকলকে চোর বলছে, ও সাধু। সবাই মিলে মেরেছে ওকে, আর ও সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবার দরকার নেই আমি একাই একশো। সজল যদি এভাবে হাউসে আমাদের চোর বলে, তাহলে এভাবেই আবার প্রতিক্রিয়া দেব।’’

এদিনের ঘটনায়, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করা হয়েছে। ধস্তাধস্তির মধ্যে কলকাতা পুরসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারপার্সন মালা রায়। এঘটনা প্রসঙ্গে মালা রায় বলেন, “কলকাতা পুরসভায় ছোট-খাটো ঘটনা হয়ে থাকে সেটা দেখছেন, নিয়মানুবর্তিতার মধ্যে থাকা উচিত, শোকজ করা হয়েছে, শোকজে সন্তুষ্ট না হলে পরবর্তী পদক্ষেপ।’’

আরও পড়ুন: Derek O'Brien: আচমকা কেন সংসদের বিশেষ অধিবেশন? কারণ জানালেন ডেরেক

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget