এক্সপ্লোর

Mamata Banerjee: ‘শহিদ দিবস’ এবার ‘শ্রদ্ধা দিবস’ও, তৃণমূলের ২১ জুলাই সমাবেশ ঘিরে সরগরম শহর, নিজে প্রস্তুতি দেখলেন মমতা

TMC Shahid Diwas: বৃহস্পতিবার বিকেলে ধর্মতলায় প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মমতা। যে মঞ্চে অনুষ্ঠানের আয়োজন, সেখানে পৌঁছন তিনি।

কলকাতা: জমি আন্দোলন ভবিষ্যতের পাথেয় হয়ে উঠেছিল অনেক পরে। পিতৃতান্ত্রিক বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান তারও আগে, যার সূত্রপাত ঘটেছিল তিন দশক আগের এক ২১ জুলাই (Mamata Banerjee)। তদানীন্তন যুব তৃণমূল নেত্রী মমতার জন্য জান লড়িয়ে দিয়েছিলেন তাঁর সতীর্থরা, রক্তে রাঙা হয়েছিল শহর কলকাতা। সেই থেকেও আজও ২১ জুলাই দিনটিকে 'শহিদ দিবস' হিসেবে পালন করে আসছে তৃণমূল। এবছরও তার অন্যথা হচ্ছে না। রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, তাকে ঘিরে গমগম করছে শহর। নিজে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মমতা (TMC Shahid Diwas)।

বৃহস্পতিবার বিকেলে ধর্মতলায় প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মমতা। যে মঞ্চে অনুষ্ঠানের আয়োজন, সেখানে পৌঁছন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও নিরাপত্তা নিয়ে কথা হয় মমতার।পাশাপাশি বসে সকলের সঙ্গে মাটির ভাঁড়ে চা পানও করেন। বরাবরই ২১ জুলাাই সমাবেশের প্রস্তুতি দেখতে যান মমতা। এবারও সেই রীতি বজায় রাখলেন। 

২১ জুলাই তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে আবেগের দিন, উন্মাদনার দিন। সেই মতো বুধবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে শুরু করেছেন শহরে। তাঁদের থাকার বন্দোবস্ত করতে হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কসবা গীতাঞ্জলী স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায়। গতকালই ওই জায়গাগুলি পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের ২১ জুলাই শুধু 'শহিদ দিবস' হিসেবেই ন, 'শ্রদ্ধা দিবস' হিসেবেও পালন করছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হওয়া দলের কর্মীদের শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন: Abhishek Banerjee: কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, নিয়োগ দুর্নীতিতে সোমবার পর্যন্ত রক্ষাকবচ অভিষেককে

এর বাইরেও, এবারের ২১ জুলাই সমাবেশ রাজনৈতিক কারণেও তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হওয়ার পর প্রথম ২১ জুলাই সমাবেশ এটি। আগামী লোকসভা নির্বাচনের আগের শেষ ২১ জুলাই সমাবেশও। তাই মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে দলের কর্মী-সমর্থকরা। 

১৯৯৩ সালে প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা। রাজ্যে তখন সরকার বামেদের, বিরোধীর ভূমিকায় কংগ্রেস। সেই সময় সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন মমতা। পাঁচ দিক থেকে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। মমতা নিজেও রাস্তায় নামেন। সেই সময় তাঁর সতীর্ত হিসেবে পাশে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই। কিন্তু সেই মিছিল আটকে দেয় পুলিশ। তাতে ধুন্ধুমার বাধে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের। ধাক্কাধাক্কি, কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মমতা। তাতে পরিস্থিতি আরও চরমে ওঠে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বোমাও পড়ে বলে অভিযোগ সামনে আসে। তাতে পুলিশ গুলি চালাতে শুরু করে। সবমিলিয়ে ১৩ জন মারা যান। তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দাবি ছিল, মহাকরণ দখল করতে আসায় গুলি চালিয়েছে পুলিশ।

খাস কলকাতার বুকে এই ঘটনা ঘটে যাওয়ায় আলোড়ন পড়ে যায় সর্বত্র। তার পর যদিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা। নিজের নতুন দলকে প্রতিষ্ঠা করেন বাংলার রাজনীতিতে। বাংলার তিন-তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু আজও নিয়ম করে ২১ জুলাই দিনটিকে ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছেন তিনি।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget