Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana Rejected Status: কেউ যদি এখনও টাকা পেয়ে না থাকেন তাহলে সবার প্রথমে তাঁকে লগইন করতে হবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ওয়েবসাইটে। সেখানে তিনি দেখতে পাবেন তাঁর আবেদনের বর্তমান কী স্টেটাস।

কলকাতা: রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে অনেকেই এমন রয়েছেন, যাঁরা আবেদন করার পরও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যদি কোনও আবেদনকারী নিজেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য বলে মনে করেন, যদিও তাঁর আবেদন নামঞ্জুর হয়ে থাকে, তাহলে তিনি কী করবেন?
আরও পড়ুন: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
যোগ্য হওয়া সত্ত্বেও কেউ যদি এখনও টাকা পেয়ে না থাকেন তাহলে সবার প্রথমে তাঁকে লগইন করতে হবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ওয়েবসাইটে। সেখানে তিনি দেখতে পাবেন তাঁর আবেদনের বর্তমান কী স্টেটাস। যদি সেখানে 'Approved' লেখা থাকে, তাহলে আবেদনকারী নিশ্চিত হতে পারেন যে খুব তাড়াতাড়ি তিনি টাকা পেয়ে যাবেন। আর যদি অন্য কিছু লেখা থাকে সেই ক্ষেত্রে টাকা না পাওয়ার কারণও লেখা থাকবে।
আর যদি সেখানে কোনও ভাবে 'Rejected' লেখা থাকে, তাহলে বুঝতে হবে আবেদন নামঞ্জুর হয়েছে। কিন্তু যদি রিজেক্ট হয়, সেই ক্ষেত্রেও এমন এক উপায় রেখেছে বর্তমান সরকার, যদি কেউ যোগ্য হয়, তাহলে সে পুনরায় আবেদন করতে পারবে। তারজন্য ওই ব্যক্তিকে প্রথমে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর সেখানে 'অবজেকশন ও ক্লেম' অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর 'ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট' অপশনে যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর আগে থেকেই ফিলআপ হয়ে থাকবে। তার নীচে যিনি আবেদন করছেন, তাঁর বাড়ির ঠিকানাও লেখা থাকবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
এর নীচে পরিবারের সব সদস্যের নাম থাকবে। যাঁর আবেদন বাতিল হয়েছে তাঁর নামে সিলেক্ট করতে হবে। তারপর নীচে পুনরায় আবেদন করার কারণ লিখতে হবে। সেখানে দুটো অপশন রয়েছে। প্রথম, আবেদন করার সময় কেউ যদি ফর্মে কোনও ভুল তথ্য দিয়ে থাকে, সেটা। আর দ্বিতীয়, ভুল করে যদি আবেদন 'নামঞ্জুর' হিয়ে থাকে, সেটা। এর নিচে মন্তব্য করার একটা জায়গা রয়েছে। সেখানে সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে এই বিষয়ে মন্তব্য করতে হবে। তার ঠিক নিচে রয়েছে এই আবেদন করার পিছনে ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করার জায়গা। তারপর এই আবেদন সাবমিট করে দিতে হবে। এরপর সরকার পুনরায় সেই সব আবেদন ভেরিফাই করবে ও পাওয়ার যোগ্য হলে সেই আবেদনের প্রতি বিবেচনা করবে।
Before You Go
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?






















