এক্সপ্লোর

Nabanna: প্রতি জেলায় তিন জন নোডাল অফিসার নিয়োগ, নবান্নে বৈঠকে সিদ্ধান্ত

Calcutta High Court: ভোটপর্ব মিটতেই এবার জোর দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এবং প্রশাসনের সমন্বয়।

সুমন ঘড়াই, কলকাতা: এবার প্রতি জেলায় তিন জন করে নোডাল অফিসার (Nodal Officer) নিয়োগ করতে হবে। কোথাও কোনও গন্ডগোলের খবর পেলে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে যাবে। বৃহস্পতিবার বিএসএফ-এর আইজির সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-ও।

নোডাল অফিসার নিয়োগ করতে হবে: ভোটপর্ব (Panchayat Poll 2023) মিটতেই এবার জোর দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এবং প্রশাসনের সমন্বয়। বৃহস্পতিবার, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন বিএসএফ-এর আইজি সতীশ চন্দ্র বুধাকোটি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। বুধবারই, রাজ্য নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বলে, 'আমরা কেন্দ্র, রাজ্য ও কমিশনকে একসঙ্গে কাজ করতে বলেছিলাম। এটা তার নমুনা? অসহযোগিতা করার অভিযোগ অত্যন্ত গুরুতর। চাইলে, আদালত অবমাননার নোটিস জারি করতে পারি।'

এরপরই, বিএসএফ-এর আইজির সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, প্রতি জেলায় তিন জন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। জেলা শাসক, পুলিশ সুপার এবং BSF-এর একজন করে নোডাল অফিসার থাকবেন। তাঁদের কাজ হবে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করা। কোথাও কোনও গন্ডগোলের খবর পেলে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে যাবে। বিএসএফ-এর আইজির সঙ্গে বৈঠকের পর, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপর, রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে জেলাগুলিকে নির্দেশ দিয়ে বলা হয় যে, ভোট চলাকালীন রাজ্য সরকারের যে সব ক্ষয়ক্ষতি হয়েছে, তার খতিয়ান জমা দিতে হবে।  ভোটপর্বে যারা অশান্তি করেছে বা বাধা দিয়েছে তাঁদের বিরুদ্ধে FIR করে ব্যবস্থা নিতে হবে। এই সমস্ত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে।

আগামী কয়েক দিন রোজ দুপুর তিনটের সময় জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। এই বৈঠকে রিপোর্ট দিতে হবে। BSF-এর তরফেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোট পরবর্তী হিংসার কোনও খবর পেলে সাংবাদ মাধ্যমকে জানানোর জন্য আবেদন করেছে BSF। সূত্রের, দাবি বৃহস্পতিবারের মধ্যে নোডাল অফিসার নিয়োগ করে, তাঁদের ফোন নম্বর শেয়ার করা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget