এক্সপ্লোর

Arabul Islam: ফুল-মালা দিয়ে আরাবুলকে বরণ, জেল থেকে মুক্ত তৃণমূল নেতা

TMC Leader Arabul Islam: ভাঙড়ের তৃণমূল নেতাকে জামিন দিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি রবিবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: প্রায় ৫ মাসের মাথায় জেল থেকে মুক্ত আরাবুল ইসলাম (Arabul Islam)। জেল থেকে বেরোতেই ফুল-মালা দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতা বরণ করা হল। উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়ে আইএসএফ কর্মীকে খুনের মামলায় জেলে ছিলেন তিনি। গতকাল হাইকোর্ট জামিন পান তিনি। আজ, বুধবার জেলমুক্তি হল তৃণমূল নেতার। 

জেল থেকে মুক্ত তৃণমূল নেতা: বুধবার তার জেলমুক্তির আগেই হাজির হয়ে যান অনুগামীরা। আরাবুল ইসলাম জেল থেকে বোরনোর পরে মালা পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। ভাঙড়ের তৃণমূল নেতাকে জামিন দিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি রবিবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্ন আদালতে অব্যাহতি না মেলা পর্যন্ত প্রতি শুনানির দিন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ যখনই চাইবে, তখনই জিজ্ঞাসবাদের মুখোমুখি হতে হবে আরাবুলকে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। 

ঘর হারালেন আরাবুল: ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। পঞ্চায়েতে হিংসা-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আর এবার নিজের গড়েই ঘর হারালেন আরাবুল ইসলাম। জামিনে জেল-মুক্তির নির্দেশের পর, ভাঙড়ে ফেরার আগেই পঞ্চায়েত সমিতিতে আরাবুলের ঘর দখল করলেন তাঁরই দলের নেতারা। পঞ্চায়েত সমিতির তাঁর ঘরের বাইরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়। সেই ঘরেই বসলেন সওকত মোল্লা ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী সোনালি বাছার ও যুব তৃণমূল নেতা খাইরুল ইসলাম। জেলে থাকাকালীন এর আগে আরাবুলকে ভাঙড়ের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি জানা নেই বলে দাবি করে অবশ্য বিতর্ক এড়িয়েছেন সওকত মোল্লা। 

কী প্রতিক্রিয়া আরাবুলের? 

এদিন জেলমুক্তি পর এবিষয়ে আরাবুল ইসলাম বলেন, "সভাপতির পদটা কেউ কারও কেড়ে নিতে পারে না, কেউ কাউকে হটিয়ে দিতে পারে না আমি নির্বাচিত প্রতিনিধি, নির্বাচন করে আমি জিতেছে, পঞ্চায়েত সমিতির সদস্যরা আমাদের ভোট দিয়েছে, আমি নিশ্চয় গোটা ব্যাপারটা আপনাদের কাছে এক সপ্তাহের মধ্যে বলব।''                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kanchankanya Express: তখনও চলছিল রেললাইন পারাপার; সবুজ সিগন্যাল দেখে ছুটে আসছিল কাঞ্চনকন্যা, কীভাবে রক্ষা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget