এক্সপ্লোর

Arambagh Water Logging: রাতভর বৃষ্টি, জমা জলে দুর্ভোগ আরামবাগের বাসিন্দাদের

Hooghly News: পুরসভার পক্ষ থেকে কোনও উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। তাই বাধ্য হয়েই এই জল যন্ত্রণা ভোগ করতে হয় বলে অভিযোগ।

বাপন সাঁতরা, আরামবাগ: রাতভর টানা বৃষ্টি জের। আর তার জেরেই জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড। রাস্তার জল উপচে তা ঢুকেছে বাড়িতেও (Arambagh Water Logging)। জল যন্ত্রণা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার অভিযোগ বিজেপি কাউন্সিলরের। যদিও পাম্প দিয়ে জল বের করার চেষ্টা হচ্ছে বলে দাবি পুরসভার।

জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড: গতকাল রাতভর টানা বৃষ্টি হয় আরামবাগে। আর সেই বৃষ্টির জল জমে জলমগ্ন পরিস্থিতি আরামবাগ পুরসভার ২,৩,৬ ও ১৯ ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায়। জল ঢুকেছে সরকারি ব্যাঙ্কের ভেতরেও। অন্যদিকে রাস্তায় এক হাঁটু সমান জল জমার পাশাপাশি বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে। তার জেরে রান্নাবান্না ছেড়ে দিয়ে ঘরের আসবাবপত্র সামলাতে ব্যস্ত বাসিন্দারা। অভিযোগ, ভারী বৃষ্টি হলে প্রায়শই জল জমে এই সমস্ত এলাকায়।                             

পুরসভার পক্ষ থেকে কোনও উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। তাই বাধ্য হয়েই এই জল যন্ত্রণা ভোগ করতে হয় বলে অভিযোগ। যদিও আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জানান, "আন্ডার গ্রাউন্ড ড্রেনের কাজের জন্য একটু সমস্যা হয়েছে।'' তবে পাম্প দিয়ে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে জমা জল বের করার চেষ্টা করছে পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখছেন কাউন্সিলররা। আরামবাগ পুরসভার ১৯ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের দাবি, "এর দায় পুরসভার। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই জলমগ্ন পরিস্থিতি। তারপরেও সকাল থেকে পুরসভার কাউকে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।'' চেয়ারম্যানকে ফোন করে পাওয়া যায়নি।             

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল রাতভর বৃষ্টি হয়। প্রবল বৃষ্টি হুগলি জেলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামীকাল কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানেও রয়েছে বর্ষণের আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুলেই অন্যের ঘাড়ে দায় মুখ্যমন্ত্রীর, পাল্টা মিথ্য়াচারের অভিযোগ অর্জুনের

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
Trains Cancelled : আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget