এক্সপ্লোর

Jayanta Singh Update: জয়ন্তর তাণ্ডবে শ্রমিক সংগঠনের অফিসে ঢুকতে পারছেন না, এবার সরব তৃণমূল কাউন্সিলর

Ariadaha Case: সৌগত রায় বলেছিলেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। বৃহস্পতিবার মদন মিত্র বলেন, বুধবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছে।

কলকাতা: মদন মিত্র, সৌগত রায়ের পর এবার জয়ন্ত সিংহের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না বলে চাঞ্চল্যকর দাবি করলেন কামারহাটির (Kamarhati Municipality) ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা।

সরব তৃণমূল কাউন্সিল: সৌগত রায় বলেছিলেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। বৃহস্পতিবার মদন মিত্র বলেন, বুধবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছে। এবার খোদ কামারহাটির কাউন্সিলর অভিযোগ করলেন জয়ন্ত সিংহর জন্যই শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন তিনি। বিমল সাহা জানান, দুষ্কৃতীদের হুমকির জেরে ২০১৪ সালে তিনি পুলিশি নিরাপত্তা পেয়েছিলেন। অভিযোগ, ২০২২ সালে নিরাপত্তা ওঠার পরই পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ গ্রেফতার হতেই পরপর অত্যাচারের ভাইরাল ভিডিও সামনে এসেছে। এমনকী জয়ন্তকে না ছাড়ালে গুলি করা হবে, এমন হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। প্রাণহানির আশঙ্কাপ্রকাশ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। 

এর আগে দমদমের ৪ বারের তৃণমূল সাংসদ সৌগত রায় বুধবার অভিযোগ করেন, খুব খারাপ ভাষা ব্য়বহার করে বলল যে, তুই যদি জয়ন্ত সিংহকে না ছাড়াস, তাহলে তোকে গুলি করে দেব। না ছাড়ালে গুলি করবে। বলল আড়িয়াদহে গেলে গুলি করব। গতকাল মদন মিত্র জানান তাঁর কাছেও হুমকি ফোন এসেছে। তিনি বলেন, "থ্রেট কলের মূল ভাষা হচ্ছে, তুই আর বাঁচবি না। তোকে মেরে দেব। কামারহাটিকাণ্ডে তুই মুখ খুলেছিস? তুই গুন্ডাদের বিরুদ্ধে? মদের ঠেক থেকে অনেকজন রয়েছে, পরিষ্কার বাংলা ভাষায় বেউর বা তিহাড় এরকম নয়, কোনও সুবোধ সিংহ, অর্জুন সিংহ, মানে বোঝা যাচ্ছে যে, পিছনে অর্জুন সিংহের মতো লোকেরা রয়েছে।'' রাজ্য়ে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে বুধবার অমিত শাহের সঙ্গে সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আড়িয়াদহকাণ্ড সহ রাজ্য়ের একাধিক ঘটনার ক্লিপিংস, অমিত শাহকে পেন ড্রাইভে করে দেন বিরোধী দলনেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Burdwan News: প্রভাব খাটিয়ে নিজের নামে সরকারি জমি, দলেরই নেতার বিরুদ্ধে অভিযোগ TMC পঞ্চায়েত প্রধানের

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget