এক্সপ্লোর

Arijit Singh Concert: 'আবেদন জমা পড়েনি, তাই অনুমতিও দেওয়া হয়নি', অরিজিৎ-কনসার্ট বিতর্কে দাবি মেয়রের

West Bengal Arijit Singh Programme: ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু, সেই অনুষ্ঠানের অনুমতি না মেলা নিয়ে, সরব হয়েছে বিজেপি।

শিবাশিস মৌলিক এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ছবির পর এবার গানের অনুষ্ঠান। বিনোদনে ফের বিতর্কের ছায়া। প্রজাপতি-বিতর্কের রেশ কাটার আগেই ইকো পার্কে অরিজিৎ সিংহের (Arijit Singh) কনসার্টের অনুমতি ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।  

১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে (Eco Park) অরিজিৎ সিংহের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু, সেই অনুষ্ঠানের অনুমতি না মেলা নিয়ে, সরব হয়েছে বিজেপি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করেছেন, কলকাতা চলচ্চিত্র উৎসবে, নাগরিক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সিনিয়র বচ্চনের মুখ খোলটা একদম সঠিক ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার পর, এবার ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিল করে দিল সরকারি সংস্থা হিডকো।                       

কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একটি গান (রং দে তু মোহে গেরুয়া) গেয়েছিলেন অরিজিৎ সিং। এরপরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অরিজিৎ সিংকে তাঁর প্রিয় গান গাইতে বলেন, তখন তিনি গেয়ে ওঠেন রং দে তু মোহে গেরুয়া।                                                                                

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সামনে 'গেরুয়া' গাওয়াতেই পদক্ষেপ? ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টে 'না'

এবার ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি না মেলা নিয়ে, সেই প্রসঙ্গ টেনে আনল গেরুয়া শিবির। যদিও, হিডকোর চেয়ারম্য়ান এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, কনসার্টের জন্য কোনও আবেদনই জমা পড়েনি।

ফিরহাদ হাকিম বলেন, "সেদিন বিশ্ব বাংলা গেটের ওখানে জি২০ সামিটও রয়েছে। এছাড়াও ইকো পার্কে প্রতিদিন হাজার হাজার লোক হচ্ছে। পুলিশও দ্বিধাবিভক্ত আদৌ তারা এ ভিড় সামলাতে পারবে কি না।"  

দেব ও মিঠুন চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি প্রজাপতি সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে শো না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। এর নেপথ্যে কারণ কি মিঠুনের রাজনৈতিক পরিচয়? গেরুয়া শিবিরের সদস্য বলেই কি তাঁর ছবি সরকারি প্রেক্ষাগৃহে জায়গা পেল না? এবার অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি না মেলা নিয়ে, বিতর্কের কেন্দ্রবিন্দুতেও সেই গেরুয়া। 

সেরা শিরোনাম

BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget