এক্সপ্লোর

Arijit Singh: মুখ্যমন্ত্রীর সামনে 'গেরুয়া' গাওয়াতেই পদক্ষেপ? ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টে 'না'

এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি 'মুখ্যমন্ত্রীর সামনে রং দে মোহে তু গেরুয়া গান গাওয়াতেই শো বাতিল?' রাজ্য সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির।

কলকাতা: ইকো পার্কে অনুমতি পেল না অরিজিৎ সিংহের কনসার্ট। ফেব্রুয়ারিতে ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টের আয়োজন করা হয়েছে। 'এমনিতেই ইকো পার্কে ভিড়, সঙ্গে জি-২০ সম্মেলন'। অনুমতি না দেওয়ার জন্য আইনশৃঙ্খলার কারণ দেখাল সরকার। জানানো হয়েছে হিডকোর কাছে কোনও আবেদন করেননি উদ্যোক্তারা। কনসার্টের জন্য আবেদন জমা পড়েনি, তাই কোনও অনুমতিও দেওয়া হয়নি। ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠানে অনুমতি-বিতর্কে এমনটাই দাবি করেন ফিরহাদ হাকিম। 'ইকো পার্কের বদলে বিকল্প জায়গায় কনসার্ট করা যেতে পারে' । অনুমতি না নিয়েই কীভাবে টিকিট বিক্রি হল? প্রশ্ন হিডকো চেয়ারম্যানের

এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি 'মুখ্যমন্ত্রীর সামনে রং দে মোহে তু গেরুয়া গান গাওয়াতেই শো বাতিল?' রাজ্য সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিংহের 'গেরুয়া' গানের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছে বিজেপি।

তিনি এলেন , গাইলেন, জয় করলেন। মহোৎসবের মঞ্চে পা রাখতেই চারপাশ ফেটে পড়ল হাততালিতে। তাঁর নমস্কার শুনেই, হইহই করে উঠলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসা সিনেপ্রেমীরা। মঞ্চে অরিজিৎ সিংহ ( Arijit Singh ) । এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীত তারকা। চারিদিক থেকে এল অসংখ্য গানের আবদার। সবার মন রেখে যেমন গাইলেন বোঝে না , সে বোঝে না। তেমনই গাইলেন শাহরুখ  অভিনীত 'দিলওয়ালে' ছবির গান ... রং দে তু মোহে গেরুয়া। 

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ( KIFF 2022 )  সূচনা অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ( Kolkata International Film Festival )দেখা গেল চাঁদের হাট। বিগ বি  থেকে কিং খান, সবার মুখেই শোনা গেল বাংলা। মঞ্চে যেখনে কিং খান, সেখানে তাঁর ঠোঁটে অরিজিতের জনপ্রিয় গান হবে না, তাও কি হয় ? তাই গানইলেন, রং দে তু মোহে গেরুয়া। 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) অরিজিৎ সিংহের (Arijit Singh) গান গাওয়া নিয়ে বিতর্ক তৈরি হল রাজ্য রাজনীতিতে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিৎ সিংহকে গান গাইতে অনুরোধ করেন। মুখ্য়মন্ত্রীর অনুরোধে পরপর দুটি গান গেয়েছিলেন অরিজিৎ সিংহ। যার একটি ছিল, 'রং দে তু মোহে গেরুয়া।' (Rang De Tu Mohe Gerua) আর সেই নিয়েই রীতিমতো বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, 'অরিজিৎ সিংহের গান মুখ্যমন্ত্রীর কেমন লেগেছে, সেটা উনিই বলতে পারবেন। আমাদের তো যথেষ্ট ভাল লেগেছে। রাজ্যের ভবিষ্যতও গেরুয়া'।

অন্যদিকে সুকান্ত মজুমদারের পাল্টা মন্তব্যে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, 'গান গানই। এটা বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ তাঁর নিজের মানসিকতা, তাঁর নিজের দূরদর্শিতা, তাঁর পছন্দ, তাঁর ক্লাস, সবমিলিয়ে এক একটা গানকে এক একরকম ভাবে ভাবতে পারে। সেটা তাদের উপর ছেড়ে দেওয়াই ভাল। শাহরুখ খান 'রং দে তু মোহে গেরুয়া' গাইছেন। তখন তো বিতর্ক তৈরি হয়নি। আমি তো বলব এটা দুর্দান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার যে, শাহরুখ খান (Shah Rukh Khan) 'রং দে তু মোহে গেরুয়া' গাইছেন। তখন তো এর মধ্যে রাজনীতি আসেনি। এখন আসছে কেন? সুকান্ত মজুমদারের কাজই হল সবকিছু নিয়ে রাজনীতি করা।'

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget