এক্সপ্লোর

Arjun Singh: 'কোটি কোটি টাকার ডিল, কমিশন পুরোপুরি তৃণমূলের লোক', বিস্ফোরক অভিযোগ অর্জুনের; পাল্টা কুণাল

Kunal Ghosh: নাচতে না জানলে উঠোন বাঁকা, পাল্টা জবাব কুণাল ঘোষের

ব্যারাকপুর : ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের (Barrackpur TMC Candidate Partha Bhowmick) কাছে ৬৪ হাজারের বেশি ভোটে হেরেছেন তিনি। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ (Arjun Singh)। 'বাংলার নির্বাচন কমিশন পুরোপুরি তৃণমূলের লোক' বলে অভিযোগ তুললেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। 

এদিন অর্জুন সিংহ বলেন, 'এবার নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ দেখেছি। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে ভোট করাত, গণনা করাতে পারত, আধা-সামরিক বাহিনী যদি সঠিকভাবে ব্যবহার করত, তাহলেই বাংলার চিত্রটা আলাদা থাকত। কিন্তু, জানি না কোন জায়গা থেকে কী হয়েছে...আমাদের নির্বাচন কমিশন কী দেখছে ? নির্বাচন কমিশনের অফিসারদের উপর কোনও নজরদারি নেই। কোটি কোটি টাকার ডিল হয়েছে তৃণমূলের সঙ্গে। নির্বাচন কমিশনের যাঁরা এখানে দায়িত্বপূর্ণ অফিসার ছিলেন, এখানে যে নির্বাচনে কমিশনে আছেন, বাংলার নির্বাচন কমিশন পুরোপুরি তৃণমূলের লোক। কী করছে নির্বাচন কমিশন ? পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের কোনও ভূমিকা ছিল না। আধাসামরিক পালাচ্ছে। ঝাড়গ্রামে আমরা নিজের চোখে দেখেছি, প্রার্থীর আধাসামরিকবাহিনী পালাচ্ছে। তারা লাঠিও চালাতে পারছে না ?' 

এনিয়ে কুণাল ঘোষ বলেন, 'অবাধ ও গণতান্ত্রিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে। সাধারণ মানুষ তাঁরা তো শুনেছিলেন, এই বিজেপি নেতারাই তো বলেছিলেন...এঁরা ভোটের দিন অবধি কথা বললেন না...গণনার দিন অবধি কথা বললেন না। তখন নাকি ৩০টায় জিতবেন। আর কাউন্টিংয়ের বাক্স খোলার পর যখন হেরে গেছে তখন বড় বড় কথা।  তখন গন্ডগোল, রিগিং, নির্বাচন কমিশন খারাপ ...। ভোটের আগে পর্যন্ত ৩০ বলে গেছে কারা ? অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের সব নেতা বলেছেন। ভোটের পর ভি দেখিয়েছে কারা ? জিতছি বলেছে কারা ? কাউন্টিংয়ের আগে পর্যন্ত জিতছি এতগুলো আসন বলেছে কারা ? তখন তো কেউ বলেননি। যখন দেখেছেন মানুষ ভোট তৃণমূলকে দিয়েছে, হেরে গেছেন...তখন নাচতে না জানলে উঠোন বাঁকা তাঁদের আবার কথা।' 

এবার লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ পান ৪ লক্ষ ৫৫ হাজার ৭৯৩টি ভোট। তাঁকে হারিয়ে এই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক পান ৫ লক্ষ ২০ হাজার ২৩১টি ভোট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget