এক্সপ্লোর

Arjun Singh Arrest Warrant: জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে পাঁচটা নোটিসের পরও গরহাজির, এবার অর্জুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ

North 24 Parganas: জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংকে পাঁচ-পাঁচটা নোটিস দিয়েছিল পুলিশ। কিন্তু, তাতে হাজিরা দেননি ব্য়ারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।

কলকাতা: পাঁচ পাঁচটা নোটিসেও গরহাজির থাকার পর এবার, জগদ্দলে মেঘনা জুটমিলের কাছে গুলি চালানোর অভিযোগে, বিজেপি নেতা অর্জুন সিংহয়ের (Arjun Singh Arrest Warrant)  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। গোটা ঘটনায় তরজা শুরু রাজনৈতিক মহলেও।

এবার অর্জুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ: জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংকে পাঁচ-পাঁচটা নোটিস দিয়েছিল পুলিশ। কিন্তু, তাতে হাজিরা দেননি ব্য়ারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। এবার অর্জুন সিংহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। আদালত সূত্রে খবর, গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই দুজনের গোপন জবানবন্দি আদালতে জমা পড়েছে। মঙ্গলবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসারেরা। সেই আবেদন মঞ্জুর হয়। অর্জুন সিংহ বলেন, "নীচু তলার বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে আইনবিভাগ। যেখানে সরাসরি দেখা যাচ্ছে তৃণমূলের গুন্ডারা পিস্তল নিয়ে সেখানে আমার নামে পরোয়ানা ইস্যু হচ্ছে। অথচ, হাইকোর্টে আমার মামলা পেন্ডিং আছে। আমি তো হাইকোর্টে আছি ইতিমধ্যেই।''

গত বুধবার ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে প্রথমে গুলি চলে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘটে যায় বোমাবাজির ঘটনা। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী দাবি করেন, গুলি চালিয়েছেন অর্জুন সিং। পাল্টা অর্জুনও চ্য়ালেঞ্জ ছোড়েন, তাঁর গুলি চালানোর ফুটেজ থাকলে সামনে আনা হোক। বিজেপি নেতা বলেন, "আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে, ওখানে খুব কম হলে ১০-১২টা CCTV ক্যামেরা আছে পুলিশের। বের করে দেখিয়ে দিক যে, অর্জুন সিংহ গুলি চালিয়েছে বা অর্জুন সিংহের সঙ্গে যারা সিকিওরিটির লোকেরা ছিল বা যারা অর্জুন সিংহর সঙ্গে ওখানে ছিল, তারা কেউ গুলি চালিয়েছে।''

এই মামলায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR হয়। অর্জুন সিংকে নোটিস দেয় পুলিশ। অন্য়দিকে, পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সেই মামলার শুনানি থাকলেও, আইনজীবীদের কর্মবিরতিতে সেই মামলার শুনানি হয়নি। এর মধ্য়ে এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্য়ারাকপুর মহকুমা আদালত। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "আজকে বিকাশ বোসের মৃত্যুদিবস। আগের বছর আমি বলেছিলাম অর্জুন সিংকে গ্রেফতার করাবই। আজকে গ্রেফতারি পরোয়ানা বেরিয়ে, ওঁকে(বিকাশ বসু) শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল। উনি(অর্জুন সিং) লক্ষ্য করেছিলেন ফিরোজকে এবং নমিতকে সেদিনকে খুন করার। যেহেতু ওঁরা ওখান থেকে সরে যায়। তাই উনি ওটা করতে পারেননি।'' পুলিশ সূত্রে দাবি, জগদ্দলে অশান্তির সময় লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। তবে তা ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget