এক্সপ্লোর

Arjun Singh: ভোটের মধ্যেই বিজেপিতে বড় ধাক্কা, পদ্ম ত্যাগ অর্জুন-ভাইপোর

Arjun Singh Nephew Leaves BJP: ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন সৌরভ। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার সৌরভের।

কলকাতা: ৪ পুরসভা ভোটের মধ্যেই বিজেপিতে বড় ধাক্কা। অর্জুন সিংহর একাধিক আত্মীয়র বিজেপি ত্যাগ ঘিরে এবার জল্পনা তুঙ্গে। পুরভোটের মনোনয়ন প্রত্যাহার করে দলত্যাগের ঘোষণা করেন সকলেই। এদিন পুরভোটের দিনই বিজেপি ত্যাগ করলেন অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহ।

ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন সৌরভ। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার সৌরভের। বিজেপি ত্যাগের ঘোষণা অর্জুনের অপর আত্মীয় সুনীল সিংহ ও তাঁর ছেলের
সুনীলকে গারুলিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিল বিজেপি। সুনীল-পুত্র আদিত্যকে ১২ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল বিজেপি।  মনোনয়ন প্রত্যাহার করে বিজেপি ছাড়ার ঘোষণা সুনীল-আদিত্যর। 

এদিকে, বিজেপি ছেড়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ নেতার। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক অর্জুন সিংহ। তিনি বলেন, "চিনতে ভুল করেছিলাম, দলে আনা ভুল ছিল।" 

এদিকে, সূত্রের খবর, ব্যারাকপুর মহকুমায় এই তিন হেভিওয়েট নেতাই তৃণমূলে যোগ দিতে চলেছেন। এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এই তিনজনকে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারীর সঙ্গে খোস মেজাজে গল্প করতে দেখা যায়। অর্জুনের  গড়ে এভাবে তাঁরই আত্মীয়দের শাসক শিবিরে যোগদান কার্যত তৃণমূলকে আরও শক্তিশালী করবে বলেই মত ওয়াকিবহাল মহলের তৃণমূলের একাংশ মনে করছেন, ভাটপাড়া-ব্যারাকপুরে চত্বরে অর্জুনের প্রভাব কিছুটা হলেও কমবে। 

এদিকে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "হাস্যকর অভিযোগ, টিকিট চেয়েছিল তাই দিয়েছে দল, ওনার সঙ্গে আমার দেখাও হয়নি। তাই যা অভিযোগ করছেন ভিত্তিহীন।" অন্যদিকে, বনমন্ত্রী ও তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ওদের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলব। যোগদানের বিষয়ে বলব।

অর্জুন সিংহ অবশ্য সাফ জানিয়েছেন, "মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি তোমার আত্মীয় সর্বনাশ করে, তাহলে ত্যাগ করো, আমিও ত্যাগ করেছি। আমার ভুল হয়েছিল ওদের বিজেপিতে নেওয়া। আমার পরিবার বিজেপির পরিবার।" 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget