এক্সপ্লোর

Humayun Kabir: 'বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব', হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিংয়ের

Arjun Singh On Humayun Kabir: রেজিনগরে মরাদিঘির মাঠে যে সভা হুমায়ুন কবীরের, সেই সভাস্থল থেকেই 'বাবরি মসজিদে'র শিলান্য়াস করার কথা তাঁর। সভার আগে চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ।

বহরমপুর: রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হুয়ায়ুন কবীরের তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড হওয়ার ঘটনা। দল থেকে সাসপেন্ড হওয়ার পর আগামীকাল ৬ ডিসেম্বর রেজিনগরে মরাদিঘির মাঠে সভা হুমায়ুন কবীরের। তার আগের দিন হুমায়ুন কবীরকে আক্রমণ করলেন অর্জুন সিংহ। তিনি জানিয়ে দিলেন, ''হুমায়ুন কবীর বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব। কোনও শিলান্যাস হবে না, সব নাটক। ভারতবর্ষকে হিন্দুদের দেশ বানানো হবে। এখানে মসজিদ বানাতে পারে। কিন্তু বাবরি নাম দিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে।

উল্লেখ্য, রেজিনগরে মরাদিঘির মাঠে যে সভা হুমায়ুন কবীরের, সেই সভাস্থল থেকেই 'বাবরি মসজিদে'র শিলান্য়াস করার কথা তাঁর। সভার আগে চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ। রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও সাঁটা হয়েছে। এলাকায় কড়া নিরাপত্তা, রুট মার্চ করছে BSF। বৃহস্পতিবারই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কখনও মীরজাফরের প্রসঙ্গ টেনে, কখনও পোকামাকড়ের কথা বলে, নাম না করে দলের সদ্য় সাসপেন্ডেড বিধায়ককেই বারবার নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

উল্লেখ্য, কয়েকমাস গেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও, ইতিমধ্য়ে ভোটের দামামা বেজে গেছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। কিনতু, তারা যখন বিরোধীদের মোকাবিলার রণকৌশল সাজাচ্ছে, তখন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীরের গলায় শোনা গেছে 'তৃণমূলকে হারানোর ফর্মুলা'। এমনকী, সিপিএম-কংগ্রেস-ISF-এর সঙ্গে হাত মেলানোর কথাও শোনা গেছে তাঁর মুখে! হুমায়ুন জানিয়েছিলেন, 'ভরতপুরে আগামী দিনে নতুন একটা প্ল্য়াটফর্ম খুলবো। আমি গত আসনের লড়ব, সময় কথা বলবে। তার সঙ্গে বলছি কংগ্রেসকে জুড়বো। সিপিএমকে জুড়বো। আইএসএফকেও সঙ্গে নেব। কংগ্রেস সিপিএম আইএসএফ এবং হুমায়ুন কবীরের দল যদি এক জায়গায় হয়! হোক লড়াইটা! হোক! মুর্শিদাবাদের মানুষ কাকে সমর্থন করেন প্রমান হোক।'

এর আগেও বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার জন্য় তাঁকে সতর্ক করা হয়েছে, শোকজের মুখে পড়েছেন। কিনতু, এবার ফের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন হুমায়ুন আছেন হুমায়ুনেই। তিনি আরও জানিয়েছেন, ''২০১১ তে বামফ্রন্টকে হারানোর সময় এই মুর্শিদাবাদ মালদাতে, তৃণমূলের কটা সিট ছিল? ১৬ সালে তৃণমূল সিট পেয়েছিল মুর্শিদাবাদে চারটে। আমি শুধু এটুকু বলছি, আমাকে বেশি ঘাটানোর পরিনামে আমার ক্ষতি হবে না, যাদের ক্ষতি হবে, তারা ভেবে দেখুন যে হুমায়ুন কবিরকে ঘাটালে কি হতে পারে।?'' তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিস্ফোরক মন্তব্য় ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget