এক্সপ্লোর

Arjun Singh Update: এখনই সাংসদ পদ ছাড়ছেন না, কারণ জানালেন অর্জুন, কার দিকে ইঙ্গিত!

Arjun Singh Rejoins TMC: ব্যারাকপুরের সাংসদ অর্জুন। ওই কেন্দ্র থেকে টিকিট পাওয়া নিয়ে মতান্তরের জেরেই ২০১৯ সালে বিজেপি-তে যোগ দেন।

কলকাতা: বিজেপি-তে তিন বছর দু'মাসের সংসারের পাট চুকেছে। সব জল্পনার অবসা ঘটিয়ে ফের পুরনো দল তৃণমূলেই ফিরে এলেন অর্জুন সিংহ। কিন্তু সাবেক দলে ফিরলেও, এখনই ব্যারাকপুরের সাংসদ পদ ছাড়ছেন না তিনি। তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া দুই সাংসদ যত ক্ষণ পর্যন্ত না ইস্তফা দিচ্ছেন, তিনিও পদ ছাড়বেন না বলে জানিয়েছেন অর্জুন। নির্দিষ্ট করে কারও নাম নেননি তিনি। তবে এতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, অর্জুন যাঁদের দিকে ইঙ্গিত করছেন, তাঁদের হাতে পদ্ম-পতাকা তুলে দেওয়া হয়েছে বলে জানা নেই তাঁর। দু'জনের কেউই নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করলেও, পূর্ব মেদিনীপুরের দুই সাংসদের দিকেই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে ফিরলেন অর্জুন

রবিবারের বারবেলায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অর্জুন। প্রথমে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমন্বয় বৈঠকে যোগ দেন তিনি। তার পর যোগ দেন তৃণমূলে। ক্য়ামাক স্ট্রিটেই সাংবাদিক বৈঠক করেন অর্জুন। সেখানেই সাংসদ পদদ না ছাড়ার কথা জানান তিবি। অর্জুন বলেন, "আমার সাংসদ পদে ইস্তফা দেওয়া উচিত। কিন্তু ২ তৃণমূল সাংসদ বিজেপিতে গিয়ে এখনও ইস্তফা দেননি। তাঁরা ইস্তফা দিলে একঘণ্টার মধ্যে ইস্তফা দেব।"

ব্যারাকপুরের সাংসদ অর্জুন। ওই কেন্দ্র থেকে টিকিট পাওয়া নিয়ে মতান্তরের জেরেই ২০১৯ সালে বিজেপি-তে যোগ দেন। তার পর সেখান থেকে বিজয়ীও হন। কিন্তু সম্প্রতি বিজেপি-তে থেকেই 'বেসুরো' বাজতে শুরু করেন অর্জুন। পাটের দাম নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তার পর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর মান ভাঙানোর চেষ্টা করলেও, মন ভেজেনি অর্জুনের। বরং তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দেন তিনি।  

আরও পড়ুন: Arjun Singh: খোলা হল বিজেপির পতাকা, অর্জুনের বাড়িতে লাগানো হল জোড়াফুল পতাকা। Bangla News

 বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলিহেলনে দল চলায়, তিনি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে রয়েছেন বলে প্রকাশ্যেই মন্তব্য করেন অর্জুন। ভোটের আগে দলভারী করতে তৃণমূল থেকে দলে দলে বিজেপি-তে যোগদান করানো হলেও, তৃণমূল থেকে আসা নেতা-কর্মীদের বিজেপি-তে সম্মান-সম্ভ্রম নেই বলে অভিযোগ করেন। তাতেই বিজেপি-তে অর্জুনের মোহভঙ্গ এবং তৃণমূলে যোগদানের সম্ভাবনা আরও জোরাল হয়ে ওঠে। অর্জুনও জানান, রাজনীতিতে সবকিছুই সম্ভব। এমনকি আত্ম অহঙ্কারে মগ্ন কারও সামনে মাথানত করে থাকার চেয়ে, ঝড়ের মুখে নোঙর করা ঢের ভাল বলে শনিবার রাতেই টুইটারে লেখেন তিনি।

বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অর্জুন

এর পর রবিবার সকালে কলকাতায় আগমন অর্জুনের। তাজ হোটেলে বসে ক্যামাক স্ট্রিটে যাওয়ার নির্দেশের অপেক্ষা করতে থাকেন। তৃণমূল নেতাদের সঙ্গে ঝালিয়ে নিতে শুরু করেন পুরনো সম্পর্কও। জানিয়ে দেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সবকিছুই সম্ভব। কে, কী বলল তাতে যায় আসে না, জন্মলগ্ন থেকে তৃণমূলে ছিলেন, তাই মমতাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়ে দেন অর্জুন। তার পরই বিকেল সওয়া ৪টে নাগাদ তাজ থেকে বেরোন অর্জুন। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি নিয়ে রওনা দেন অভিষেকের অফিসে। সেখানেই পুনরায় জোড়াফুলে যোগদান করেন। 

সেরা শিরোনাম

Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Jalpaiguri News: প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৪ ছাত্রদের TC-র নির্দেশ, তাঁরা কি আর কোনও স্কুলে ভর্তি হতে পারবে ? কী জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৪ ছাত্রদের TC-র নির্দেশ, তাঁরা কি আর কোনও স্কুলে ভর্তি হতে পারবে ? কী জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Fake Doctor: ফের 'জাল' ডাক্তারের হদিশ ! ভুয়ো রেজিস্ট্রেশনে চিকিৎসা দু'জনের
ফের 'জাল' ডাক্তারের হদিশ ! ভুয়ো রেজিস্ট্রেশনে চিকিৎসা দু'জনের

ভিডিও

Dhirendra Krishna Shastri | বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার
Dhirendra Krishna Shastri |
Calcutta High Court | হুগলিতে কবে Mamata Banerjee-এর সভা? ডিভিশন বেঞ্চ থেকে মামলা গেল সিঙ্গল বেঞ্চে
Calcutta High Court | বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতেও এবার CBI-কে দায়িত্ব দিল আদালত
Madan Mitra News : নন্দীগ্রামে একা লড়ুন, Mamata Banerjee-কে চ্যালেঞ্জ মদনের | TMC News | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget