এক্সপ্লোর

Arjun Singh : ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’, দুর্নীতি ইস্যুতে এবার মুখ খুললেন অর্জুন সিংহ

Arjun express concern on image of TMC Party : ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’, দুর্নীতি ইস্যুতে  অর্জুন সিংহের মন্তব্য রাজনৈতিক ভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।  

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : এবার দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অর্জুন সিংহ। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে সৌগত রায়, বিভিন্ন সময় বলেছেন, দলের দু-একজন দুর্নীতি করেছে বলে দলকে সকলে চোর বলছে ! তা নয়। এবার তা নিয়ে মুখ খুললেন অর্জুন। 

অর্জুনের উপলব্ধি, ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’। দুর্নীতি ইস্যুতে  অর্জুন সিংহের মন্তব্য রাজনৈতিক ভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।  

অর্জুন বলেন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে।...মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '

 শোভনদেবের বিশ্লেষণ 
এর আগে দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্বীকার করবে না কাউকে।' তিনি আরও বলেন, ' যে চোর সে চোর, প্রমাণ হলে দল তাকে সহ্য করবে না, সে যেই হোক। কিন্তু তার মানে এই নয় যে, সবাই খারাপ, তা হতে পারে না।' 

'এই যে টাকার পাহাড় দেখা গেছে, লোকের কাছে আমরা কী জবাব দেব? এই বিড়ম্বনা তো আছে! লজ্জা তো আছে!' বলেন সৌগর রায়ও। দলের অন্দরে দুর্নীতি নিয়ে  সরব হয়ে সৌগত রায় বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার খড়দার বিলকান্দায়, একটি সভায় দলের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য বলেন, ' আমরা ভাল কাজ বেশি করি। মন্দ কাজ যাঁরা করছে তাঁদের শাস্তি হবে।' 

এবার দলের ভাবমূর্তি নিয়ে কথা বললেন অর্জুন সিংহও। 

                                                            

সেরা শিরোনাম

Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget