এক্সপ্লোর

Arms Recover: জনবহুল রাস্তায় বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার, চাঞ্চল্য হরিদেবপুরে

গতকাল রাতে দীর্ঘক্ষণ অটো দাঁড় করানো আছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে হরিদেবপুর (Haridevpur)  থানার পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার। হরিদেবপুরে ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। গতকাল রাতে দীর্ঘক্ষণ অটো দাঁড় করানো আছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে হরিদেবপুর (Haridevpur)  থানার পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে। এত অস্ত্র কোথা থেকে এল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

কলকাতায় অস্ত্র উদ্ধার: শহরের বুকে অস্ত্র উদ্ধারের ঘটনায়, একটাই প্রশ্ন বারবার উঠছে, এত অস্ত্র আসছে কোথা থেকে? সবাই মুড়ি-মুড়কির মতো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? কাদের মদতে অস্ত্রের কারবার চলছে? নেপথ্যে কারা? অস্ত্র কি ভিনরাজ্য থেকে আমদানি করা হচ্ছে?  না কি রাজ্যের মধ্যেই সক্রিয় অস্ত্র তৈরির কারখানা? গতকাল গভীর রাতে হরিদেবপুর থানার পুলিশ খবর পায়, ঢাকা অবস্থায় একটি অটো দাঁড়িয়ে রয়েছে। রাতভর ওই অটো ঘিরে রেখে তল্লাশি চালায় পুলিশ। এরপর অটোর মধ্যে একটি ব্যাগ থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে পুলিশকে খবর দেওয়া হয়, একটি অটো দাঁড়িয়ে আছে রাস্তায়। যা ঢাকা অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অটোর নম্বরকে কাজে লাগিয়ে তদন্তের কাজ শুরু হয়েছে। 

গতকাল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির আন্ধারিয়া গ্রামে অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ। গ্রামেরই একটি বাড়িতে মেলে অস্ত্র কারখানা। পুলিশের দাবি, বাড়ির বারান্দায় একেবারে প্রকাশ্যেই চলছিল অস্ত্র তৈরির কাজ। বাড়ি মালিক ও বেআইনি অস্ত্র পাচারচক্রের পান্ডা মহিউদ্দিন সর্দারকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, ৮ পিস ওয়ান শর্টার, তিনটি লং ব্যারেল অর্থাত্‍ দো’নলা বন্দুক। ২টো খালি এবং একটি ভর্তি কার্তুজ, প্রচুর অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও কাঁচামাল।

আরও পড়ুন: Visva Bharti : বিশ্বভারতীতে তুলকালাম, গেট ভেঙে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা, রাজ্যপালের কাছে নিরাপত্তা চাইলেন ভিসি

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget