এক্সপ্লোর

Arms Recovery: ফের অস্ত্র উদ্ধার শহরে, লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার ১ 'অস্ত্র কারবারি'

Kolkata News:ফের অস্ত্র উদ্ধার শহরে। লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে এক অস্ত্র কারবারি গ্রেফতার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানায় পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের অস্ত্র (arms) উদ্ধার (recovery)  শহরে। লেদার কমপ্লেক্স থানা (leather complex) এলাকা থেকে এক অস্ত্র কারবারি (arms trader গ্রেফতার (arrest) হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র (firearms) উদ্ধার হয়েছে বলেও জানায় পুলিশ (police)। তাদের পাতা ফাঁদে পা দিয়েই ধরা পড়ে সে। ধৃত কোনও চক্রে জড়িত কি না, কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল খোঁজ নিচ্ছে পুলিশ। 

কী জানা গেল?
সূত্রে খবর, গত কাল রাতে এক কারবারি আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল বলে খবর পায় পুলিশ। তার পরই সাদা পোশাকে নজরদারি শুরু হয় লেদার কমপ্লেক্স থানা এলাকায়। হঠাতই দেখা যায়, এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। তার কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এতেই শেষ নয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তিন জনকে অস্ত্র সরবরাহ করতে এসেছিল এই ব্যক্তি। কিন্তু ওই তিন জন পুলিশ দেখে পালিয়ে যায় বলে খবর। আপাতত ধৃতকে জেরা করা হচ্ছে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কত টাকার অস্ত্র হচ্ছিল, কোথায় যাচ্ছিল, কে পাঠিয়েছিল ইত্যাদি প্রশ্নের উত্তর চান তদন্তকারীরা। দিনসাতেক আগেই শহরে আরও এক অস্ত্র উদ্ধারের ঘটনায় হইচই পড়ে যায়। 

হালেই এক ঘটনা...
নভেম্বরের গোড়াতেই খাস কলকাতার এপিসি রোড থেকে অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। ঘটনায় গ্রেফতার হন নিউ আলিপুরের বাসিন্দা জয় চৌধুরী। উদ্ধার হয় ৩টি অটোম্যাটিক পিস্তল ও ১টি দেশি পিস্তল। মেলে জাল নোট ও প্রচুর গুলি। তার আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার পাওয়া যায়। সেটাও উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। উদ্ধার হয়েছিল ১টি লং রাইফেল, ২টি ওয়ান শটার, ১টি ৭এমএম পিস্তল, টুয়েলভ বোরের পিস্তল ১টি, ৪০ রাউন্ড গুলি, সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভও দেখান স্থানীয়দের একাংশ। এই ঘটনার কদিন আগেই মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির দোকানের আড়ালে অস্ত্রের কারবারের হদিশ মেলে। হুগলির ডানকুনি হাউসিং মোড়ে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। সেখানে তল্লাশি করে উদ্ধার হয় ৬টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছিলেন ২ জন। এছাড়াও,  কাঁকিনাড়ায় বিস্ফোরণ থেকে নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা, নৈহাটির শিবদাসপুরে গুলি-বোমাবাজির মতো একাধিক ঘটনা হয়ে চলেছে। পঞ্চায়েত ভোটের জন্য়ই এভাবে অস্ত্র মজুত হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। চলছে রাজনৈতিক তরজা।  

আরও পড়ুন:আমার হাত কামড়াতেও পাঠিয়েছিলেন, আমি সুযোগ দিইনি, বললেন শুভেন্দু

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget