এক্সপ্লোর

North 24 Pargana: আটক কেবল ব্যবসায়ী, হাতাহাতি-বিক্ষোভ ঘিরে ধুন্ধমার থানার ভিতরে

স্থানীয় কেবল্ ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, পরিষেবা নিয়ে দুটি টেলিকম সংস্থা এলাকায় নিজেদের মধ্যে মারামারি করছে। আর আটক করা হয়েছে নিরীহ এক কেবল ব্যবসায়ীকে।

সমীরণ পাল, টিটাগড়: কেবল ব্যবসায়ীকে আটক করা নিয়ে টিটাগড়ে (Titahgarh) তুলকালাম! থানার একেবারে ভিতরে ঢুকে কেবল ব্যবসায়ীদের বিক্ষোভ! পুলিশের সঙ্গে তুমুল বচসা! সংঘাত গড়াল ধাক্কাধাক্কিতে! অশান্তি এমন জায়গায় পৌঁছল, শেষ পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলরের হস্তক্ষেপে আটক কেবল ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ! স্থানীয় কেবল্ ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, পরিষেবা নিয়ে দুটি টেলিকম সংস্থা এলাকায় নিজেদের মধ্যে মারামারি করছে। আর আটক করা হয়েছে নিরীহ এক কেবল ব্যবসায়ীকে। প্রতিবাদে গতকাল রাতে টিটাগড় থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কেবল ব্যবসায়ীদের একাংশ। শেষ পর্যন্ত ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের হস্তক্ষেপে আটক কেবল্ ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ। 

উল্লেখ্য, ব্যবসায়ী বিক্ষোভে উত্তপ্ত হল বাঁকুড়াও। কাউন্সিলরের (TMC Councillor) মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ। নালিশ জানাতে গিয়ে তৃণমূল (TMC) কাউন্সিলরের কাছেই হেনস্থা হতে হয়েছে বাজার কমিটির সম্পাদককে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। বাঁকুড়া পুরসভার রাজগ্রামের ঘটনা।                                                                                                 

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও হেনস্থা করার অভিযোগ। বাজার বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার রাজগ্রামে। রাজগ্রাম বাজার কমিটির অভিযোগ, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানের শোভাযাত্রার সময় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চট্টোপাধ্যায়ের নির্দেশে বেশ কিছু দোকানের শেড ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ জানাতে কাউন্সিলরের কাছে যান বাজার কমিটির লোকজন। অভিযোগ, সেই সময় কাউন্সিলর বাজার কমিটির সম্পাদককে মারধর ও হেনস্থা করেন। 

ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। সব অভিযোগ অস্বীকার করে বাজার কমিটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কাউন্সিলর। সকাল থেকে বাজার ও দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget