এক্সপ্লোর

Trinamool Congress: ভোটে তৃণমূলের বিপর্যয় পর এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি অরূপ চক্রবর্তীর

Arup Chakraborty: পদত্যাগের জন্য নিজের ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অরূপ চক্রবর্তী।

কলকাতা: ভোটে তৃণমূলের বিপর্যয় পর এবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty)। পদত্যাগের জন্য নিজের ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অরূপ চক্রবর্তী। যত তাড়াতাড়ি সম্ভব মুখপাত্রপদের দায়িত্ব থেকে মুক্ত করতে তৃণমূলের কাছে আবেদন অরূপের।  

গতকালই কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার দলের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন তিনি। 

পদ ছাড়ার পরেই গতকাল অরূপ প্রশ্ন তুলেছিলেন দল বলতে কারা? দলের খারাপ ফলের পর কোথায় গেলেন সেইসব 'কেষ্টবিষ্টু'রা  ? দলের একাংশের দিকে আঙুল তুলে অরূপের সোজাসুজি প্রশ্ন, কোথায় গেলেন এক্স-ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া হেভিওয়েটরা?  অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বললেন, যখন দলের বহু কর্মীরা ঘরছাড়া, তখন কোথায় গেলেন দলের সেইসব হেভিওয়েটরা, যাঁদের কনভয়ের আগে পিছে ৫-৬ টা গাড়ি থাকত?

অরূপের কথায়, 'এই রেজিগনেশন শুধুমাত্র একটা পদ-ছাড়া নয়, একটা প্রতীকী মানসিক অবস্থান। অরূপের স্পষ্ট বক্তব্য, জনাদেশকে মেনে নিতে হবে। ২০২৬ এ হেরে গিয়েছি সেটা যদি মানতে না-পারি, তাহলে ২১শে আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়। তাহলে ২০১৬ র জয় টা মিথ্যে হয়ে যায়, ২০১১ র জয়টা মিথ্যে হয়ে যায়। গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর মেনে নিচ্ছেন, সারাজীবন কেউ ক্ষমতায় থাকবে না। সেটা হতে পারে না। কিন্তু যখন দলের কর্মীরা বিপদে তখন কেষ্টবিষ্টু নেতৃত্ব কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? তাদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন?'

অপরদিকে আবার দলকে কাঠগড়ায় তুলে এবার জাতীয় মুখপাত্র পদ ছাড়লেন শান্তনু সেনও। দলীয় পদ ছাড়তে চেয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠালেন। আর জি কর হাসপাতালে দুর্নীতি, অভয়াকাণ্ড, চাকরি বিক্রি-সহ বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে দিলেন চিঠি। 'কোনওভাবে মন এগুলোকে মানতে সম্মতি দিচ্ছে না', চিঠিতে ইস্তফার কারণ ব্যাখ্যা করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। 

ইতিমধ্যেই মমতার কাছে শান্তনুর পদত্যাগপত্র পৌঁছে গিয়েছে। চিঠিতে শান্তনু জানিয়েছেন, মানুষের রায়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। মানুষের সেই রায় মাথা পেতে নিতেই দলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। মমতা যাতে পদত্যাগপত্র গ্রহণ করেন, সেই মতো আর্জি জানিয়েছেন শান্তনু। একদিন আগেই মুখ খুলেছিলেন শান্তনু। আর জি কর কাণ্ডের পরই দলের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শান্তনু। কিন্তু দল তাঁর কথা শোনেনি বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget