এক্সপ্লোর

Political Turncoats: টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা! রাজনীতিতে দলবদল নিয়ে উঠছে প্রশ্ন

Suvendu Adhikari:বিধায়কদের দলবদল এরাজ্য়ে নতুন নয়। কিন্তু এই প্রথম, কারও মুখে খোলাখুলি শোনা গেল, টাকার দিয়ে বিধায়ক কেনার দাবি।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: তৃণমূলে থাকাকালীন, সিপিএম বিধায়ককে কেনার দাবি করে, রাজ্য় রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে প্রশ্ন উঠছে, সেই সময়ে বাম ও কংগ্রেস ছেড়ে অন্য় যে বিধায়করা তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁরাও কি টাকার লোভেই শিবির বদলেছিলেন? দলবদলকারী বিধায়করা অবশ্য় এখন একথা মানতে নারাজ।

বিধায়কদের দলবদল এরাজ্য়ে নতুন নয়। কিন্তু এই প্রথম, কারও মুখে খোলাখুলি শোনা গেল, টাকার দিয়ে বিধায়ক কেনার দাবি। সেই সঙ্গে মুখ্য়মন্ত্রীর কথায় বিধায়ক কিনেছিলেন বলেও বিস্ফোরক অভিযোগ! আর সেই ব্য়ক্তির নাম শুভেন্দু অধিকারী, যিনি নিজেও দল বদলে তৃণমূল থেকে বিজেপি-তে গেছেন।

এই অভিযোগ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। তবে, এই বাগযুদ্ধের মধ্য়ে প্রশ্ন উঠছে, তাহল, সেই সময়ে কানাইয়ের পাশাপাশি আরও যে বিরোধী বিধায়করা তৃণমূলে নাম লিখিয়েছিলেন, তাঁদেরও কি টাকার লোভ দেখানো হয়েছিল? টাকার জন্য়ই কি বিরোধী দল ছেড়ে শাসক শিবিরে গিয়েছিলেন তাঁরা, উঠছে প্রশ্ন।

কানাই মণ্ডলের মতো সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন জলঙ্গির তৎকালীন বাম বিধায়ক আব্দুর রাজ্জাক। তিনিও তৃণমূলে যোগ দিয়েছিলেন শুভেন্দুর হাত ধরেই।মযদিও টাকার প্রস্তাবের কথা অস্বীকার করেছেন তিনি। বাম শিবিরের পাশাপাশি সেই সময় মুর্শিদাবাদে কংগ্রেসেও বড়সড় ভাঙন ধরিয়েছিল তৃণমূল। দল বদলেছিলেন আখরুজ্জামান, আশিস মারজিত, আবু তাহের খানের মতো জন প্রতিনিধিরা। তবে টাকার বিনিময়ে দলবদলের কোনও প্রস্তাব বা জল্পনার কথা মানতে নারাজ প্রত্য়েকেই।

বিধায়ক পদ না ছাড়লেও, কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন অপূর্ব সরকার এবং শাওনী সিংহ রায়ও। শুভেন্দু মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক থাকাকালীন এই জেলায় স্রেফ কংগ্রেস ভাঙিয়ে একের পর এক ক্ষমতা দখল করেছিল তৃণমূল। ২০১৫ সালের পুরভোটে মুর্শিদাবাদ জেলার ৭টি পুরসভার মধ্য়ে পাঁচটিতে জেতে কংগ্রেস। দু'টিতে বামেরা। এর মধ্য়ে বেলডাঙা, ধূলিয়ান, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এবং জঙ্গিপুর পুরসভায় তৃণমূলের একজনও কাউন্সিলর ছিল না। কিন্তু স্রেফ বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এই সাতটি পুরসভার প্রত্য়েকটি দখল করে নেয় তৃণমূল।

শুধু তাই নয়, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলা পরিষদের ৬৮টি আসনের মধ্য়ে তৃণমূল জিতেছিল মাত্র একটিতে।
কিন্তু, কংগ্রেস ও বাম শিবিরে ভাঙন ধরিয়ে, সেই জেলা পরিষদও দখল করে তৃণমূল। একই ভাবে ভোটে না জিতেও মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা পরিষদের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল তৃণমূল। প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দুর এখনকার দাবি ঘিরে প্রশ্ন উঠছে, এই সবই কি হয়েছিল টাকার বিনিময়ে! যদিও ইদানীং কালে রাজনীতির এমনই দস্তুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget