এক্সপ্লোর

Sandeshkhali Attack: সন্দেশখালিকাণ্ডের ৪ দিন পার, কোথায় শেখ শাহাজাহান? দিলীপ ঘোষ বললেন..

Dilip On Sandeshkhali Attack: ৪দিন পার, সন্দেশখালিতে হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এখনও অধরা, কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ ?

কলকাতা: ৪দিন পার, সন্দেশখালিতে হামলার (Sandeshkhali Incident) মাস্টারমাইন্ড শাহজাহান (Sheikh Sajahan) এখনও অধরা! রাজ্যের ভূমিকায় রুষ্ট রাজ্যপাল। কোথায় শেখ শাহাজাহান? সীমান্ত পার করে পগারপার? নাকি ভারতেই? শহরে ইডি প্রধান রাহুল নবীন। কীসের ইঙ্গিত? নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এনিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, 'অসম্ভব কিছু না। ওপাশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের গাড়ি ভর্তি করে এনে ক্যাম্প করেছেন ওখানে। ওখান থেকে সুন্দরবনের দ্বীপ দিয়ে যাওয়া কোনও ব্যাপার না। বহু দ্বীপ আছে সেখানে। আমি তো শুনলাম বাসন্তী এসে কোনও নেতার বাড়িতে লুকিয়ে আছে। জানি না কতটা সত্য ? রাজ্য সরকারের দেখা উচিত সরকার তাকে আশ্রয় দিচ্ছে।এই সরকারের কাছে কিছু আশা করা যায় না।ওটা এমন জায়গা কেন্দ্রীয় সরকারের বাহিনী পাঠিয়ে কিছু করা সম্ভব নয়। কিন্তু করতে হবে কারণ এই ধরণের নেতারা রাজনীতি এবং সমাজকে অর্থনীতিকে কলুষিত করছে ধ্বংস করছে।'

অপরদিকে, সন্দেশখালি, বনগাঁয় হামলার পর, আজ ইডি-র আধিকারিকদের নিয়ে কলকাতায় বৈঠক ইডি ডিরেক্টরের। বৈঠক করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই বৈঠকে ইডি-র জোন ওয়ান ও জোন টু-য়ের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, সন্দেশখালি, বনগাঁয় হামলা প্রসঙ্গ ছাড়াও রেশন দুর্নীতি মামলার অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হবে, খবর সূত্রের।

এই ইস্যুতে দিলীপ আরও বলেন, 'কাশ্মীরের সমস্যার সমাধান হয়ে গেল। গুলি ছেড়ে দিন, একটা পাথর মারারও লোক নেই সেখানে। কিন্তু পশ্চিম বাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে। যেখানে আইনশৃঙ্খলা নেই । সরকারের উপস্থিতি নেই। পুলিশ প্রশাসনের দেখা নেই। সেন্ট্রাল এজেন্সির লোককে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পালাতে হচ্ছে। তো ভাবুন এটা বাংলাদেশ হয়ে গেছে? নাকি পশ্চিমবাংলা আছে ?
যে সরকার এখানে আছে , সেই সরকার যদি দেশবিরোধী ক্রিয়া-কলাপকে সমর্থন দেয়, আশ্রয় দেয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন পশ্চিমবঙ্গ আর কতদিন ভারতবর্ষের সঙ্গে থাকবে?'

আরও পড়ুন, 'ব্রিগেড লালে লাল', ফের সোশ্যাল পোস্টে দলের অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা!

অপরদিকে সন্দেশখালির পর বনগাঁ। বারবার আক্রান্ত হয়েছে রাজ্যের বুকে ইডি-সিআরপিএফ। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেছেন, গত নির্বাচনের সময় কোচবিহারের শীতল কুচিতে ও একইরকম ঘটনা ঘটেছিল। বিএসএফের থেকে বন্দুক ছিনতাই করতে এসেছিল। গুলি চালাতে বাধ্য হয়েছিল। ঘটনাটা বড় কথা নয়। কিন্তু তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে কোন অবস্থায় আছে আমাদের সীমান্ত? কারা দাপিয়ে বেড়াচ্ছে ? এই সমস্ত এলাকায় সিএএ লাগু হওয়ার পর আগুন জ্বলেছে। সরকারি সম্পত্তি জ্বালানো হয়েছে। মন্দির ভাঙ্গা হয়েছে। তো ক্রমশ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। যে বিরোধী কার্যকলাপ যারা করে, তাঁদের রমরমা আর সরকারি সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুট হয়ে যাচ্ছে। এই যে একেকজনের  বড় বড় বাড়ি -গাড়ি । এত টাকা আসছে কী করে? এই যে খোলা ভাবে এদিকে ড্রাগ আসছে ওদিকে সোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গ নয়, দেশের আইন-শৃঙ্খলা দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে।'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget