এক্সপ্লোর

Agnimitra Paul : নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণেও 'হার' বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমবার ফুটল ঘাসফুল।উপনির্বাচনে বিজেপির দু’বারের জেতা কেন্দ্র আসানসোলে তিন লক্ষেরও বেশি মার্জিনে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।হারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

অর্ণব মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান) : তৃণমূলের (TMC) হয়ে লড়াই করে, আসানসোলে (Asansol By Election) পুরনো দল বিজেপিকে (BJP), কার্যত চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। রেকর্ড ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল (Asansol By Election) থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।

নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে হারলেন অগ্নিমিত্রা

পরপর দু’টো লোকসভা ভোটে জেতা আসানসোল এবার হাতছাড়া হল বিজেপির। হারলেন বিজেপি প্রার্থী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার সবক’টায় এগিয়ে ছিল বিজেপি। কিন্তু, ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি। আর এবার উপ নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের ৭টা বিধানসভা র মধ্যে ৬টিতে এগিয়ে গেল তৃণমূল। একমাত্র কুলটিতে সামান্য ভোটে এগিয়ে বিজেপি। খোদ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণেও, বিজেপি সাফল্যের মুখ দেখতে পারল না! 

আসানসোলে তৃণমূলের কামাল

একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে ব্যবধান আরও বাড়িয়ে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটে জেতেন বাবুল।

এবার উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু সেই আসালসোল কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়েই নিল না, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিল। আসানসোল কেন্দ্রে ৩ লক্ষের বেশি মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। 

আরও পড়ুন- 'সিপিএম, কংগ্রেস, বিজেপির কুৎসার জবাব মানুষের' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget