এক্সপ্লোর

Asansol By Election: আসানসোল কি ধরে রাখতে পারবে বিজেপি, নাকি বাজিমাত করবেন 'বিহারিবাবু'! তাকিয়ে রাজনৈতিক মহল

Asansol Lok Sabha By Election: আসানসোলে এবার চতুর্মুখী লড়াই। তৃণমূল-বিজেপির পাশাপাশি ভোটের ময়দানে রয়েছে বাম-কংগ্রেসও।

কৌশিক গাঁতাইত ও রুমা পাল, পশ্চিম বর্ধমান: উপনির্বাচনের আগে আসানসোলে (Asansol Lok Sabha By Election) ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রচারে নেমে একে অপরকে আক্রমণ করেছে সবদলই। এদিকে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, আসানসোলের ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং করা হবে। বাকি বুথ গুলিতে থাকবে সিসি ক্যামেরা।

বাবুলের ছেড়ে যাওয়া আসানসোল ধরে রাখতে মরিয়া বিজেপি

বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা আসনটি কি ধরে রাখতে পারবে বিজেপি (BJP)? না, পুরভোটে বিপুল ভোটে জয়ী হওয়া তৃণমূল (TMC)আসনটি ছিনিয়ে নেবে? চমক দেখাতে পারবে বাম অথবা কংগ্রেস? এসব প্রশ্নের উত্তর দিতে ১২ এপ্রিল, উপনির্বাচনের দিন ভোটের লাইনে দাঁড়াবেন আসানসোলবাসী। সেই দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে সব পক্ষই।

ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়ায় আসানসোলের বাসিন্দাদের একটা বড় অংশই শ্রমজীবী। বুধবার শহরের রবীন্দ্র ভবনে একটি কর্মিসভার আয়োজন করে তৃণমূলের শ্রমিক সংগঠন। সেখানেই প্রচার সারেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন, “আমাদের সবার জিত হবে। মমতার জিত হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জিত হবে।”

আরও পড়ুন: Anish Khan Death: আদালতে গোপন জবানবন্দি আনিসের বাবার, সিবিআই তদন্তের দাবিতেই অনড়

শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) হয়ে শুরু থেকেই প্রচারে নেমেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। কিন্তু গরুপাচার মামলায় এই মুহূর্তে তাঁর সঙ্গে টানাপোড়েন চলছে গোয়েন্দাদের। অসুস্থ অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন অনুব্রত। বারাবণীতে রোড শো-র পর সেই অনুব্রতকেই নিশানা করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

উল্লেখ্য, আসানসোলে এবার চতুর্মুখী লড়াই। তৃণমূল-বিজেপির পাশাপাশি ভোটের ময়দানে রয়েছে বাম-কংগ্রেসও। এদিন কুলটি বিধানসভা এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি (Prosenjit Puitondi)। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। কোথাও দোকানে ঢুকে যান, কোথাও আবার জড়িয়ে ধরেন । তিনি বলেন, “এলাকার মানুষ এমন একজনকে পাঠাতে চাইছেন, যিনি আসানসোলের সমস্যার কথা বলবেন। বেকারদের কথা বলবেন, জল সমস্যার কথা বলবেন।”

লড়াইয়ে সিপিএম এবং কংগ্রেসও

অন্যদিকে রানিগঞ্জের কুমারবাজারে মিছিল করে সিপিএম। রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দেন দলের প্রার্থী পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)। তিনি বলেন, “বংশগোপাল চৌধুরীর আমলে যে শিল্পতালুক গড়ে উঠেছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কয়লা খনির শ্রমিকরা কী করবে।”

নির্বাচন কমিশন জানিয়েছে, আসানসোলে ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে। বাকি বুথ গুলিতে থাকবে সিসি ক্যামেরা। এখানে মোট বুথের সংখ্যা ২ হাজার ১০২টি। এর মধ্যে উত্তেজনাপ্রবণ বুথ ৬৮০টি। মাইক্রো অবজারভার থাকবেন ৪৪২ জন। আসানসোল লোকসভার উপনির্বাচনের ফল জানা যাবে ১৬ এপ্রিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget