এক্সপ্লোর

Asansol News: হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন! পুড়ে ছাই টাকার বান্ডিল! মাথায় হাত বিক্রেতাদের!

Asansol Fire news: সরকারি মেলায় প্রাঙ্গণে কেন দমকল ছিল না, সেই প্রশ্নও ওঠে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। পুড়ে ছাই কাঠের আসবাব, হস্তশিল্প সামগ্রী, টাকার বান্ডিল। আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন লাগে বুধবার দুপুরে। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান।  

দমকল দেরিতে আসায় আগুন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সরকারি মেলায় প্রাঙ্গণে কেন দমকল ছিল না, সেই প্রশ্নও তোলে তাঁরা। আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রাজ্য সরকারের তরফে সব রকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।

এক লহমায় যেন সব স্বপ্ন ধুলিসাৎ। চারিদিকে শুধু কান্না আর হাহাকার। মালদা-মুর্শিদাবাদ থেকে আসা বহু ক্ষুদ্র ব্যবসায়ী, হস্তশিল্পী 
স্টল দিয়েছিলেন আসানসোলের পোলো গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প মেলায়। বুধবারের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের পসরা। বাড়তি লাভের আশায় সরকারি মেলায় এসে চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে গরীব মানুষগুলোকে।

এক ব্যবসায়ীর কথায়, 'আমাদের দোকান ছিল এখানে, ছাই হয়ে গেছে পুরো। আগুন লাগার ১ ঘণ্টা ৪০ মিনিট পর দমকলের গাড়ি এসেছে। আমরা সব জায়গায় ফোন করেছি কেউ আসেনি। না আছে নিরাপত্তরক্ষী, না আছে পুলিশ, প্রশাসন, কেউ ছিল না। 


সরকারি মেলায় দমকলের ইঞ্জিন না থাকা ও দমকল দেরিতে আসার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাজনক। কেন সেখানে আগুন লাগল? আপনারা দমকলের ব্যবস্থা করেননি কেন? আসানসোল পুরসভা থেকে বলা হচ্ছে, আমরা বলেছিলাম দমকলকে থাকার জন্য। তারা ছিল না কেন দেখছি। দেখছি মানে? যাদের সমস্ত পুঁজি,  পুড়ে ছারখার হয়ে গেল। আপনারা বলবেন দেখছি? আমরা দাবি করি, যাঁদের দোকান পুড়ে ছারখার হয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হোক।' 

অন্যদিকে, আসানসোল পুরসভার মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, 'আমরা দমকলের গাড়ি থাকার জন্য লিখিতভাবে জানিয়েছিলাম। সবসময় দমকলের গাড়ি থাকার জন্য বলেছিলাম। আমরা তদন্ত করে দেখছি কার গাফিলতিতে এটা হয়েছে।' এই ক্ষতি পূরণ হবে কী করে? সেই ভাবনাই তাড়া করে বেড়াচ্ছে এই ব্যবসায়ীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget