এক্সপ্লোর

Asansol By Election : শিল্পাঞ্চলে ভোটযুদ্ধ, আসানসোলে স্পর্শকাতর সব বুথই, থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা

Security Arrangements in Asansol Lok Sabha : মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। থাকছে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং। প্রতিটি বুথই স্পর্শকাতর।

কৌশিক গাঁতাইত ও রুমা পাল, আসানসোল (পশ্চিম বর্ধমান) : একদিকে কয়লাখনি। অন্যদিকে, ছোট-বড় বিভিন্ন কলকারখানা। শিল্পাঞ্চল বলে পরিচিত আসানসোলে মঙ্গলবার লোকসভা উপনির্বাচন (By Election in Asansol Lok Sabha)। DCRC থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ঝলকে আসানসোল লোকসভা উপনির্বাচনের লড়াই

গতবছর এই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই এবার উপনির্বাচন হচ্ছে। এবার মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও মূল লড়াই হবে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrugnha Sinha), বিজেপির অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সিপিএমের (CPM) পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের (Congress) প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।

আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর (Sensative Booth)। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।

পাল্লা ভারী কার দিকে

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৪ ও ২০১৯ দু’-দু’টি লোকসভা নির্বাচন হয়ে গেছে। কিন্তু কোনওবারই আসানসোল জিততে পারেনি তৃণমূল। তবে গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী শাসক দলের। কারণ আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের? নাকি বাজিমাত করবে সেই বিজেপি? 

উত্তর মিলবে শনিবার। ফলপ্রকাশের দিন।

আরও পড়ুন- রাত পোহালেই বালিগঞ্জে উপনির্বাচন, মোতায়েন ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget