এক্সপ্লোর

Asansol News: পুরভোটে তৃণমূল প্রার্থী মীনাক্ষীর বোন, 'পারিবারিক সম্পর্ক অটুটই থাকবে' মন্তব্য দু-বোনের

সিপিএম (CPM) নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) খুড়তুতো বোন। দুই বোনের দাবি, তাঁদের রাজনৈতিক মত ভিন্ন হলেও তা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী (TMC Candidate) মুনমুন মুখোপাধ্যায় (Munmun Mukherjee)। তিনি সিপিএম (CPM) নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) খুড়তুতো বোন। দুই বোনের দাবি, তাঁদের রাজনৈতিক মত ভিন্ন হলেও তা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

২০২১ এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রে লড়াই করে নজর কেড়েছিলেন সিপিএমের (CPM) মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই-এর (DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী, রাজ্য রাজনীতিতে সিপিএমের নতুন মুখ হিসেবে পরিচিত।

আসানসোলের পুরভোটে এবার সেই মীনাক্ষীকেই প্রচারে নামতে হবে তাঁর বোনের বিরুদ্ধে। আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এবার মীনাক্ষীর খুড়তুতো বোন, পেশায় স্কুল শিক্ষিকা মুনমুন মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।    

এবারই প্রথম পুরভোটে দাঁড়িয়েছেন মুনমুন। পশ্চিম বর্ধমানের আসানসোলে কুলটি থানা এলাকার চলবলপুরে পাশাপাশি বাড়ি মীনাক্ষী ও মুনমুনদের। তবে দুই বোনের পরিবারের রাজনীতি ভিন্ন। 

মীনাক্ষীর বাবা সাগর মুখোপাধ্যায় এলাকার দাপুটে সিপিএম নেতা (CPM Leader) হিসেবে পরিচিত। আর মীনাক্ষীর কাকা মহেশ্বর মুখোপাধ্যায় তৃণমূল নেতা। একসময় তৃণমূলের কুলটি ব্লক সভাপতিও ছিলেন। 

ছোট থেকেই দুই বোন পরিবারের এই ভিন্ন রাজনৈতিক মতাদর্শ দেখে আসছেন। তাঁদের দাবি, রাজনীতির পথ আলাদা হলেও তা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না। প্রচারে যদিও কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না বলে দাবি দু’জনেরই ।  

ডিওয়াইএফআই-এর  রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথায়, আমরা গ্রামে থাকি। গ্রামের মানুষ কেউ দিদি, কেউ দাদা, কেউ বোন, কেউ কাকি কাকিমা। এটাই আমাদের সংস্কৃতি। সম্পর্ক সম্পর্কের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। আমি আমার দলের প্রচার করব, ও ওর প্রচার করবে। সম্পর্ক প্রচারের ক্ষেত্রে বাধা হবে না।

আসানসোল পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মুনমুন মুখোপাধ্যায়ের কথায়, রাজনৈতিক মতভেদ পরিবারে ছোট থেকেই দেখিছি। কিন্তু তার প্রভাব পারিবারিক সম্পর্কে পড়েনি। 

একই পরিবারের দুই বোনের দুই মেরুতে অবস্থান নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

কুলটি ৩ নং মণ্ডলের বিজেপি সভাপতি  অমিত গড়াই-এর কথায়,যে কেউ যে কোনও দল করতে পারে। তবে আমরা প্রথম থেকেই বলছিলাম, তৃণমূল বিজেপিকে ঠেকাতে সিপিএমেকে প্রজেক্ট করছে।  সিপিএম তৃণমূলের বি টিম। প্রচারে কে কার দোষ ত্রুটি তুলে ধরে সেদিকে আমাদের নজর থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার ভোট। ১৪ ফেব্রুয়ারি ভোটগণনা। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget