এক্সপ্লোর

Asansol Municipal Election: আসানসোলের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি-র, জিতেন্দ্রর বদলে টিকিট স্ত্রী চৈতালিকে

Asansol Municipal Election: তাঁর বদলে নাম রয়েছে তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari)। বহু বছর পর এই প্রথম আসানসোল পুর নির্বাচনে জিতেন্দ্র নেই।

আসানসোল: আসানসোল পুরসভা নির্বাচনে (Asansol Municipal Election) টিকিট পেলেন না প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দিয়েছিলেন জিতেন্দ্র। এ বারের পুরসভা নির্বাচনে তাঁকে প্রার্থী কার হতে পারে বলে জল্পনা চলছিল গেরুয়া শিবিরে। কিন্তু শুক্রবার যে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, তাতে জিতেন্দ্রের নাম নেই। তাঁর বদলে নাম রয়েছে তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari)। বহু বছর পর এই প্রথম আসানসোল পুর নির্বাচনে জিতেন্দ্র নেই।

জিতেন্দ্র যদিও জানিয়েছেন, এ বারের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাই ছিল না তাঁর। সে কথা দলকে জানিয়েও ছিলেন। তবে বিজেপি জানিয়েছে, জিতেন্দ্রর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে গিয়েছে। তাই সেখানে প্রাক্তন মেয়ররে পরিবর্তে তাঁর স্ত্রীকে দাঁড় করানো হয়েছে। সে ক্ষেত্রে অন্য ওয়ার্ডে কেন জিতেন্দ্রকে প্রার্থী কার গেল না, তার সদুত্তর যদিও মেলেনি। তবে দলের একটি অংশ মনে করছে, বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ইস্তফা দেওয়ায় আসানসোলে তাঁর লোকসভা আসনটিতে উপ নির্বাচন (Lok Sabha By Election) হবে। সেখানে জিতেন্দ্রকে দাঁড় করানো হতে পারে। তবে পুরোটাই জল্পনা। এর সপক্ষে বিজেপি-র তরফে কোনও ইঙ্গিত মেলেনি।

আরও পড়ুন: North 24 Parganas News: ‘এম এ ইংলিশ চায়ওয়ালি’র দোকান ভাঙার অভিযোগ, রেলের সঙ্গে সঙ্ঘাতে টুকটুকি

উল্লেখযোগ্য ভাবে, একসময় বাবুল অনুগামী বলে পরিচিত ছিলেন বিজেপি-র যে নেতারা, তাঁদেরও এ বার বিজেপি-র প্রার্থী তালিকায় দেখা যায়নি। সেই তুলনায় জিতেন্দ্রর হাত ধরে বিজেপি-তে যোগ দেওয়া অনেকেই প্রার্থী হয়েছেন। উল্লেখ্য, বিজেপি-তে থাকাকালীন জিতেন্দ্রকে দেল নেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছিলেন বাবুল। সেই সময় দিলীপ ঘোষও (Dilip Ghosh) তাঁকে সমর্থন করেছিলেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিজে ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে বিজেপি-র টিকিটে জেতা আসানসোলের লোকসভা আসনটি থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূলে এখনও কোনও পদ পাননি বাবুল। তাঁকে নিয়ে কী চিন্তাভাবনা চলছে তাও জানা যায়নি। প্রথম সারিতে থেকেই তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান বলে বাবুল যদিও একাধিক বার জানিয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget