এক্সপ্লোর

Asansol News: 'পূর্ণাঙ্গ বোর্ড না থাকায় বঞ্চিত আসানসোলের মানুষ' রাজ্যপালকে চিঠি জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীর

Jitendra Tiwary Wife Letter to Governor : পুরভোটের পর নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেছে। কিন্তু, আসানসোলে এখনও মেয়র পারিষেদদের মনোনয়ন হয়নি। গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:  আসানসোল (Asansol) পুরসভায় মেয়র পদে শপথগ্রহণ হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। তারপর দু’মাস পেরিয়ে গেলেও কেন পূর্ণাঙ্গ বোর্ড গঠন বা মেয়র পারিষদদের মনোনয়ন করা গেল না, এই প্রশ্নে সরব বিজেপি ও কংগ্রেস। এ নিয়ে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) কাছে চিঠিও পাঠিয়েছে বিজেপি (BJP)। যদিও আসানসোলের মেয়রের দাবি, দু’একদিনেই মেয়র পারিষদদের মনোনয়ন হবে।

পুরভোটের পর নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেছে। কিন্তু, আসানসোলে এখনও মেয়র পারিষেদদের মনোনয়ন হয়নি। গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার নির্বাচন হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, এবং ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির দাবি, ২০০৬ সালের পুর আইন অনুযায়ী, মেয়রের শপথের ৬০ দিনের মধ্যে মেয়র পারিষদদের মনোনয়ন করতে হয়।  ২৫ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে শপথ নেন বিধান উপাধ্যায়। যিনি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি।  মেয়রের শপথগ্রহণের পর ৬০ দিন পেরিয়ে গেছে। এখনও মেয়র পারিষদদের মনোনয়ন হয়নি। 

এর জেরে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ জানিয়ে, পুরসচিব ও রাজ্যপালের কাছে চিঠি লিখেছেন চৈতালি তিওয়ারি। আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির কথায়, এর ফলে মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পুরসচিব ও রাজ্যপালকে চিঠিতে জানিয়েছি।  

একই অভিযোগে সরব হয়েছেন ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরও। যদিও মেয়রের দাবি, মেয়র পারিষদ মনোনীত না হওয়ার জন্য মানুষ পুর পরিষেবা পাচ্ছেন না, এই অভিযোগ ঠিক নয়। 

আসানসোল পুরসভার তৃণমূল নেতা ও মেয়র বিধান উপাধ্যায়ের কথায়, পুর পরিষেবা পৌঁছোচ্ছে না, এটা ঘরে বসে জেনে যাচ্ছে? মাঝে আসানসোল লোকসভা উপনির্বাচন ছিল । দু’তিন দিনে  মেয়র পারিষদ মনোনয়ন করা হবে। পুরসভার অন্দরে এই টানাপোড়েন কতদিন চলবে? সেটাই দেখার।

আরও পড়ুন- ' দলকে সামনে রেখে তোলাবাজি নয় ’ কড়া বার্তা এবার মহুয়া মৈত্রর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget