এক্সপ্লোর

Asha Workers Protest: স্বাস্থ্যভবনে তুলকালাম, আশা কর্মী- পুলিশের ধস্তাধস্তি, ধরপাকড়, তুমুল উত্তেজনা, 'স্তব্ধ' শহরের একাধিক রাস্তা

স্বাস্থ্য ভবনে যাওয়ার আগেই বাধা আশা কর্মীদের। শিয়ালদা স্টেশনে নামতেই আটক

কলকাতা: আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। স্বাস্থ্য দফতরের সদর দফতরে জমায়েত বানচাল করতে দিকে দিকে পুলিশি তৎপরতা। যাত্রার শুরুতেই আশা কর্মীদের রুখে দিচ্ছে পুলিশ। চলছে ধরপাকড়। এরই মধ্যে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে আশা কর্মীদের ধ্বস্তাধ্বস্তি। 

এক আশা কর্মীর কথায়, 'আমাদের সঙ্গে বসবে বলে, কেন এরকম করবে দিদি? আমাদের কেন টাকা দেবে না মাসের পর মাস? কীভাবে সংসার চলবে আমাদের?' 


আশা কর্মীদের দাবিদাওয়া কী কী? 

ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন সহ ১০ দফা দাবিতে একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। তাঁদের উল্লেখযোগ্য দাবিদাওয়ার মধ্যে রয়েছে- ১৫ হাজার টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। বকেয়া ইনসেনটিভ মেটানো। মাতৃত্বকালীন ছুটি।                             

১০ দফা দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি। বুধবার দিনভর উত্তপ্ত রইল জেলার নানা প্রান্ত থেকে। আশা কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত ব্যারিকেড-সিটি হয়ে উঠল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে সল্টলেক সেক্টর ফাইভ।                           

জেলায় জেলায় বিক্ষোভ 

উত্তর চব্বিশ পরগনার শাসন থানার সামনে তুমুল উত্তেজনা, লাঠিচার্জ। এক আইএসএফ কর্মীকে আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ । মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, অভিযোগ পরিবারের । লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।                         

সেক্টর ফাইভে টেকনো মোড়ে অবস্থান আশা কর্মীদের, সেখানে ধরপাকড়। টেনেহিঁচড়ে আন্দোলনরত আশা কর্মীদের এলাকা থেকে তোলা হল। হাওড়া স্টেশনে জেলা থেকে এসে পৌঁছনো আশা কর্মীদের বাধা পুলিশের হাওড়া স্টেশনেও আটকানো হচ্ছে আশা কর্মীদের। স্টেশনেই কান্না আন্দোলনকারীদের।                             

স্বাস্থ্যভবনে আসার পথে সেক্টর ৫ থেকে একের পর এক আশা কর্মী আটক। অভিযানের আগেই ধরপাকড় পুলিশের। নির্দিষ্ট পোশাকে আশা কর্মীদের দেখলেই আটক করছে পুলিশ।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget