এক্সপ্লোর

DA Hike : রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অসমে ! বাড়ল ৪ শতাংশ DA

ডিএ-র দাবিতে ৬৫ দিন ধরে বাংলায় আন্দোলন, এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অসমে ! বাড়ল ৪ শতাংশ DA ।

নয়াদিল্লি : একদিকে বকেয়া ডিএ-র দাবিতে ৬৫ দিন ধরে বাংলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। অন্যদিকে আনন্দে ভাসছেন অসমের (  Assam Government  ) সরকারি কর্মীরা। 

রঙ্গোলি বিহু উপলক্ষ্য়ে অসমের সরকারি কর্মীদের উপহার দিল সে-রাজ্যের সরকার । ৪ শতাংশ ডিএ বাড়াল (hike in DA )অসম সরকার। এবার থেকে ৪২ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা ( DA )পাবেন অসমের সরকারি কর্মীরা। এতদিন ৩৮ শতাংশ হারে ডিএ পেতেন তাঁরা। এই সিদ্ধান্ত কার্যকর হবে গত ১ জানুয়ারি থেকেই। ট্যুইট করে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, "আমাদের সরকার কর্মচারীদের কথা ভাবে। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখ থেকে রাজ্য সরকারী কর্মচারী/পেনশনভোগী এবং সর্বভারতীয় পরিষেবাপ্রদানকারী অফিসারদের অতিরিক্ত ৪% মহার্ঘ ভাতা ঘোষণা করতে পেরে আনন্দিত। নতুন ডিএ হার এখন ৪২% হল"  

 

শুক্রবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

মন্ত্রিসভার বৈঠকের পরে, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সাংবাদিকদের বলেন, রাজ্যের অল ইন্ডিয়া সার্ভিস (AIS) অফিসার, পেনশনভোগী, রাজ্য সরকারী কর্মচারী, পরিবার পেনশনভোগীদের মহার্ঘ ভাতা  ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। 

অন্যদিকে বাংলায় DA-আন্দোলন ঘিরে হুঁশিয়ারি, রাজনৈতিক বাগযুদ্ধে জোরাল হচ্ছে সংঘাত। এরই মধ্যে ৬৫ দিনে পড়েছে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। শুক্রবার জেলায় জেলায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

DA-আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী চোর-ডাকাত বলে আক্রমণ করায়, বৃহস্পতিবার মহা সমাবেশের মিছিল থেকে পাল্টা চোর চোর বলে কটাক্ষ করেন সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ৬ এপ্রিল ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন DA-আন্দোলনকারীরা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Weather Updates: শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন দিকে এগোতে পারে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? বড় আপডেট আবহাওয়ার
শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন দিকে এগোতে পারে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? বড় আপডেট আবহাওয়ার
Amit Shah :
Amit Shah :"দিল্লিতে খেলা চলছে, ভোটচুরির বাহানা, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না”, রাহুলের নাম তুলে বড় দাবি অমিত শাহের

ভিডিও

Om Birla |
Chorbagan Stampede |
Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget