এক্সপ্লোর

Howrah News: হাওড়া শহরাঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে অন্তত ২৫টি সরকারি প্রাথমিক স্কুল!

School Close: জরাজীর্ণ স্কুলের জানলা দিয়ে উঁকি দিতেই দেখা যাচ্ছে এই ছবি! ক্লাসরুমের পাহারায় যেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষকের চেয়ার ফাঁকা, ব্ল্যাক বোর্ডে হিজিবিজি আঁকা যে কবেকার, কেউ জানেন না।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া শহরাঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে অন্তত ২৫টি সরকারি প্রাথমিক স্কুল! ইংরেজি মাধ্যমে পড়ার প্রবণতা বেড়ে যাওয়াতেই পড়ুয়ার সংখ্যা কমছে সরকারি স্কুলে। রয়েছে পরিকাঠামোগত সমস্যাও। এমনটাই মনে করছেন শিক্ষকদের একাংশ। আর এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

বন্ধ ২৫টি সরকারি প্রাথমিক স্কুল: জরাজীর্ণ স্কুলের জানলা দিয়ে উঁকি দিতেই দেখা যাচ্ছে এই ছবি! ক্লাসরুমের পাহারায় যেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষকের চেয়ার ফাঁকা, ব্ল্যাক বোর্ডে হিজিবিজি আঁকা যে কবেকার, কেউ জানেন না। স্কুলের গেটে ঝুলছে তালা। এ ছবি হাওড়ার মতিলাল জয়সওয়াল প্রাথমিক বিদ্যামন্দিরের। চাঞ্চল্যকর বিষয় হল শুধু এই স্কুলই নয়। হাওড়া শহরাঞ্চলে এরকমই বন্ধ হয়ে গিয়েছে ২৫টি প্রাথমিক স্কুল। SCC থেকে শুরু করে ২০১৪’র প্রাথমিক টেট, নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এই প্রেক্ষাপটে হাওড়ায় একের পর এক প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাওয়ায় উঠতে শুরু করেছে প্রশ্ন।

লক্ষ্মীনারায়ণ প্রাথমিক বিদ্যালয়, শানপুর নেতাজি সুভাষ প্রাথমিক বিদ্যালয়, শ্রী ভগবতী প্রাথমিক বিদ্যালয়, শংকরলাল প্রাথমিক বিদ্যালয়-সহ হাওড়ার একাধিক প্রাথমিক স্কুলের গেটে এখন ঝুলছে তালা। কিন্তু কেন? মুখ খুলেছেন শিক্ষক থেকে প্রাক্তনী, সকলে। হাওড়ার লক্ষ্মীনারায়ণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা পাল বলেন, “শহরাঞ্চলে প্রাথমিক স্কুলে ছাত্রের সংখ্যা ক্রমশ কমেছে। ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চাদের পড়ানোর প্রবণতা বেড়েছে। প্রাথমিক স্কুলে শিক্ষকের সংখ্যা কমেছে। ফলে অভিভাবকরা ভরসা রাখতে পারছেন না।’’ ওই স্কুলের প্রাক্তন ছাত্র অমিতাভ গুপ্ত বলেন, “আমিও লক্ষ্মীনারায়ণ প্রাথমিক স্কুলের ছাত্র ছিলাম। টিচারদের অন্যদিকে সরিয়ে দিল। এত কম স্টুডেন্ট, বন্ধ হয়ে গেল।’’

লকডাউনের জেরে গত ২ বছর কার্যত বন্ধই ছিল স্কুল! অর্থাভাবে স্কুলছুটের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় একসঙ্গে এতগুলি সরকারি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাওয়ায়, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার ফেসবুকে লেখেন, “কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী শুধুমাত্র স্কুল নয়, শিক্ষক, শিক্ষাকর্মীদের পদ অবলুপ্ত হয়েছে। হাওড়া জেলায় ২৫টি প্রাথমিক স্কুল বন্ধ করা হয়েছে। এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, শিক্ষক নিয়োগে তৃণমূল সরকারের এত অনীহার কারণগুলো।’’

সরব হয়েছে বিজেপিপন্থী শিক্ষক সংগঠন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড্ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পারুই বলেন, “স্কুলগুলিকে বেসরকারিকরণ এবং প্রমোটিংয়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন অবিলম্বে  স্কুলের পরিকাঠামো উন্নয়নের  পাশাপাশি শিক্ষকদের নিয়োগ যাতে ছাত্রছাত্রীদের কোন অসুবিধা না হয়।’’

যদিও প্রশাসন ও শাসকদলের দাবি, পড়ুয়া না থাকায় আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুলগুলো। তৃণমূল নেতা তথা হাওড়ার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বলেন, “এই স্কুলগুলো ভাড়া বাড়িতে ছিল। ছাত্র ছাত্রীর সংখ্যা একেবারে কমতে কমতে শূন্যতে দাঁড়ায়। তাই ২৫ টি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখা হয়েছে। পরে ছাত্র এলে চালু করা হতেও পারে। কয়েকটি নতুন প্রাথমিক স্কুল চালু করা হয়েছে।’’ কবে খুলবে স্কুলগুলি? প্রশ্ন আছে, তবে উত্তর নেই!

আরও পড়ুন: Plastic Ban: ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, কতটা সচেতন কলকাতার বাজার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget