এক্সপ্লোর

Kolkata Corona Update: ন্যাশনাল মেডিক্যালে করোনা আক্রান্ত ৮০ জন চিকিৎসক

Corona Update: আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা আক্রান্ত ৩৫জন চিকিৎসক। চিত্তরঞ্জন সেবাসদনে করোনা আক্রান্ত ৩৬জন চিকিত্সক। রাজ্যের একমাত্র সরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রে ১৫জন চিকিৎসক সংক্রমিত। 

কলকাতা: করোনার সংক্রমণ (Covid Positive) বৃদ্ধির মধ্যেই আক্রান্ত একের পর এক চিকিৎসক। বিআর সিং-এর পর ন্যাশনাল মেডিক্যালে (Calcutta National Medical College & Hospital) ৮০ জন চিকিৎসক করোনা আক্রান্ত।

এনআরএসে (NRS) ইন্টার্ন, চিকিত্সক, নার্স-সহ ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর আহমেদ ডেন্টাল কলেজে (Dental College) করোনা আক্রান্ত ৩৫জন চিকিৎসক। চিত্তরঞ্জন সেবাসদনে (ChittaranSevasadan) করোনা আক্রান্ত ৩৬জন চিকিত্সক। রাজ্যের একমাত্র সরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রে ১৫জন চিকিৎসক সংক্রমিত। 

পরপর চিকিৎসকের সংক্রমণে সরকারি স্বাস্থ্য পরিষেবায় (Health Service) সঙ্কটের আশঙ্কা। চিকিৎসকদের সংক্রমণ নিয়ে জরুরি বৈঠক করবেন রাজ্য স্বাস্থ্য দফতর। সঙ্কট এড়াতে রোটেশন ভিত্তিক চিকিৎসকের রোস্টার। হস্টেল থেকে বাড়ি যেতে চিকিৎসক পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকুরিয়া আমরি হাসপাতালে এক সপ্তাহে ১০ জন সংক্রমিত হয়েছেন। আর এন টেগোর হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত। সিএমআরআই হাসপাতালে এক সপ্তাহে সংক্রমিত হয়েছেন ৫ জন।

চিকিত্সকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। বৈঠকে যোগ দিয়েছেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা।

বৈঠকে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা নিয়ে রূপরেখা তৈরির পাশাপাশি, হস্টেল বন্ধ ও এমবিবিএস পাঠক্রমের পরীক্ষা নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। 

পূর্ব রেলের হাসপাতালের ২১জন চিকিৎসক করোনা আক্রান্ত। বিআর সিংহ হাসপাতালের প্যারা মেডিক্যাল কর্মী সংক্রমিত। বিআর সিংহ, আসানসোল, হাওড়া, মালদা হাসপাতাল। সূত্রের খবর, পূর্ব রেলের ১২০ জন কর্মী এখনও পর্যন্ত করোনা পজিটিভ। এখনও পর্যন্ত পরিষেবা বিঘ্ন হওয়ার পরিস্থিতি নেই, দাবি রেলের।

অন্যদিকে খড়গপুর আইআইটি-তে করোনার থাবা। পড়ুয়া, আধিকারিক মিলিয়ে ৩১ জন করোনা আক্রান্ত। আক্রান্তদের পাঠানো হয়েছে আইসোলেশনে
কাল থেকে পঠনপাঠন চলবে অনলাইনে, জানালেন রেজিস্ট্রার। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget