এক্সপ্লোর

Akhtar Ali Exclusive : অতীনের ব্যক্তিগত দেহরক্ষীকে RG করে নিয়োগ, ২২ লাখি গাড়ি চড়ে তোলাবাজি! ফের বিস্ফোরক আখতার আলি

'ওদের জোরটা শুধু আখতার আলির উপরেই? ওদের আর কোথাও দুর্নীতির উপর কোনও জোর নেই। একটা সবুজ ছাপ লাগলেই সাত খুন মাফ !' আবার বিস্ফোরক আখতার আলি।

কলকাতা : আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে শুক্রবার অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছে যায় CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এই পরিস্থিতিতে আরও একবার বিস্ফোরক অভিযোগ করলেন আর জি কর হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি।   আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।  সেই কারণে তাঁকে বদলিও হতে হয়েছিল, বলে দাবি করেন তিনি। এবার আরও চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তিনি।

আখতার আলির দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলা ও আইনি পথে যাওয়ার খেসারত দিয়ে যেতে হচ্ছে তাঁকে। তাঁর অভিযোগ, শাসক তাঁকে রাজ্য সরকার বিরোধী মনে করে সারা রাজ্য ঘোরাচ্ছে, বদলি করছে, বন্ধ করে দিয়েছে মাইনেও, তিনি পেনশনও পাবেন না! 'তাহলে কি ওদের জোরটা শুধু আখতার আলির উপরেই? ওদের আর কোথাও দুর্নীতির উপর কোনও জোর নেই। একটা সবুজ ছাপ লাগলেই সাত খুন মাফ ! আমাকে কী করবে, খুব বেশি হলে শেষ করে দেবে, মেরে ফেলবে, বাংলার মানুষ আমার সঙ্গে আছে। আজকেও বলছি গভীর দুর্নীতি আছে এটার মধ্যে। আখতার আলি খান অতীন ঘোষের সিকিউরিটি ছিল, পার্সোনাল সিকিউরিটি। তাকে উনি সুদীপ্ত রায়ের সঙ্গে মিলে আরজি করে নিয়োগ করলেন যাতে তোলাবাজি করা যায়..কীভাবে ও তোলাবাজি করেছে...২২ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরত।'

আখতার আলির অভিযোগ , অতীন রায়ের এই দেহরক্ষীই আরজি করে কাজ পেয়ে দামি গাড়ি চড়ে ঘুরত। খোলাখুলি হুমকি দিত আরজিকরের তৎকালীন প্রিন্সিপ্যাল মানস বন্দ্যোপাধ্যায়কে। একজন সিকিউরিটি গার্ড এই স্পর্ধা পায় কী করে, প্রশ্ন তুললেন আখতার আলি। 

কিন্তু একজন সরকারি কর্মী আর জি কর হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি, কীভাবে তাঁর মাইনে আটকায় রাজ্য সরকার? তাঁর অভিযোগ, 'আমি মাইনে পাইনি আজ অবধি। আমার সার্ভিস রেগুলারাইজ হয়নি। আমি তো জীবনে কোনদিন পেনশন পাব না। কিন্তু এটা একটা শেমলেস ব্যাপার...আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করি, সবকিছু দিলাম, ওই ডিপার্টমেন্টের স্বার্থে আমি মুখ খুললাম, বাচ্চা-বাচ্চা মেয়েদের এই অভীক দে আইটেম সং-এ ডান্স করাচ্ছে, তার মানে হচ্ছে আমি ব্লাইন্ড, আমি দেখতে পাচ্ছি না...আমি এত অসহায় কেন... পশ্চিমবঙ্গের মানুষ এত অসহায় কেন। '

তিনি অনিশ্চিত এই তদন্তের শেষে আদৌ কোনও দুর্নীতির কিনারা হবে কি না। তবে সিবিআই যে যোগসূত্র খুঁজে খুঁজে তদন্ত করছে, তল্লাশি করছে, সেটাকে তিনি ইতিবাচক বলেই মনে করছেন।  

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget