এক্সপ্লোর

Kolkata Metro Incident:রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা, ধাক্কা মেট্রো পরিষেবায়

District News:ফের মেট্রোয় আত্মহত্য়ার চেষ্টা। আজ সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন এক ব্য়ক্তি।

কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্য়ার চেষ্টা। আজ সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন এক ব্য়ক্তি (Kolkata Metro Incident)। ঘটনার জেরে রবীন্দ্রসদন স্টেশনে আপ ও ডাউন লাইনে ব্য়াহত মেট্রো চলাচল। অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।

মেট্রোয় দুর্ভোগ...
অতীতেও বার বার আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোয়। তার জেরে ধাক্কাও খেয়েছে পরিষেবা। গত সেপ্টেম্বরের কথাই ধরা যাক। এদিনের ভোগান্তির পর সেই কথা নিত্যযাত্রীদের অনেকেরই হয়তো মনে পড়ে গিয়েছে। সে বার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটান, তা প্রাথমিক ভাবে বোঝা যায়নি। তবে এদিনের মতো সে বারও ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। যানজটের পরিস্থিতি তৈরি হয়।

বার বার এক ঘটনা...
ঘটনা হল, বহু ব্যবস্থা সত্ত্বেও যে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এড়ানো যাচ্ছে না সেটা স্পষ্ট। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-তরফকেই। কয়েক মাস আগে যেমন কালীঘাট মেট্রো স্টেশনে লাইনের উপর ঝাঁপ দেন এক ব্যক্তি। সে বারেও অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। সে বার দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মেট্রো সূত্রে খবর মেলে, ঘটনার দিন সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁর বয়স ছিল আনুমানিক পঞ্চাশের ওপরে। তার জেরে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হয়। বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, অফিস টাইমের ব্যস্ত সময়ে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে। 
সময়ের থেকেও বড় প্রশ্ন হল, শহর ও শহরতলির যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রোয় এই ধরনের ঘটনা কেন আটকানো যাচ্ছে না? তা হলে কি যথেষ্ট নজরদারি নেই? নাকি গলদ অন্য কোথা? অতীতের মতো বৃহস্পতিবারের ঘটনাতেও ফের প্রশ্নের মুখে শহরের 'লাইফলাইন'-র নজরদারি ব্যবস্থা।

 

আরও পড়ুন:বাইরে বেরোচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা, আগামী ২-৩ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি

সেরা শিরোনাম

West Bengal News Live : কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget