এক্সপ্লোর

Kolkata Metro : কলকাতা মেট্রোর লাইনে পড়ে দেহ ! ব্যাহত পরিষেবা, কীভাবে সুড়ঙ্গে ঢুকে গেলেন ব্যক্তি?

Kolkata Metro Service : প্রশ্ন উঠছে, মেট্রোর সুরক্ষা বলয় এড়িয়ে কীভাবে সুড়ঙ্গে ঢুকে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে

সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  কর্মব্যস্ত সময়ে কলকাতা মেট্রো ( Kolkata Metro ) লাইনে উদ্ধার হল দেহ ! আর তা ঘিরেই দানা বেঁধেছে নানা রহস্য। রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এদিন এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। কোথা থেকে এল দেহ ? কার দেহ ? এখনও তা নিয়ে রহস্য। 

বুধবার সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্যানের নজরে আসে। কীভাবে দুই স্টেশনের মাঝে মেট্রোর লাইনে দেহ এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মেট্রো রেল সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সাড়ে ৭০০ মিটার এবং টালিগঞ্জ স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ডাউন লাইনের ট্র্যাকের কাছাকাছি পড়েছিল দেহ। বছর ৩৫-৪০-এর ওই ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট আর নীল জিন্স। সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্য়ানের নজরে আসে। তিনিই কন্ট্রোল রুমে খবর দেন।

১০টা ৩ মিনিট থেকে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। ব্যস্ত অফিস টাইমে এই ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন মেট্রো যাত্রীরা।

প্রশ্ন উঠছে, মেট্রোর সুরক্ষা বলয় এড়িয়ে কীভাবে সুড়ঙ্গে ঢুকে গেলেন ওই ব্যক্তি, কীভাবেই বা তিনি মারা গেলেন? এই ঘটনা কেন স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ল না? উঠছে একাধিক প্রশ্ন। মেট্রো-সুড়ঙ্গে দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে আরপিএফ ও রিজেন্ট পার্ক থানার পুলিশ। 

বারবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা

এর আগে গত সেপ্টেম্বরে  মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। সকাল ১০টার কিছু আগে গিরিশ পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর জেরে ৯টা ৫৫ থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।  ওই ব্যক্তিকে উদ্ধার করার পর, সকাল ১০টা ২৪ মিনিটে ফের চালু হয় মেট্রো পরিষেবা। অফিস টাইমে আধঘণ্টা মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। বারবার মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। 

চলতি বছরে জামাইষষ্ঠীর দিন মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক ব্যক্তি। কালীঘাট স্টেশনের ডাউন লাইনে ট্রেন ঢোকার সময় বছর ৫৫-র এক ব্যক্তি ঝাঁপ দেন মেট্রোর সামনে। চালক ব্রেক কষলেও বাঁচানো যায়নি বেহালা পর্ণশ্রীর বাসিন্দা সুজিত সাউকে।            

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget