এক্সপ্লোর

Purulia News: নেশার ঘোর? ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি আজ ভোরে ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত কাশীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: ঘুমন্ত স্ত্রী ও দুই সন্তানকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। পুরুলিয়ার (Purulia) কাশীপুরের (Kashipur) রাঙ্গাডি গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি আজ ভোরে ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত কাশীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন। মৃত গৃহবধূর পরিবারের দাবি, নেশাসক্ত ওই ব্যক্তি নিয়মিত স্ত্রীর ওপর অত্যাচার করতেন। নেশার ঘোরেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।

সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ২৪ মার্চ বড় ছেলের হাতেই খুন হলেন মা। কেবল খুন নয়, রীতিমতো কুপিয়ে খুন হলেন মা। তাও আবার ছেলের হাতেই। টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই মৃত্যু এমনটাই খবর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণ পুর গ্রাম পঞ্চায়েতের পাপদারা ঘোষপাড়া এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা ঘোষ। তাঁর পরিবারে রয়েছে দুই ছেলে এবং স্বামী। কল্পনা ঘোষের ছোট ছেলে সম্রাট ঘোষ এর দাবি তাঁর মাকে কুপিয়ে খুন করেছে তারই নিজের দাদা সৌমেন ঘোষ। ছোট ছেলে সম্রাট ঘোষের আরও দাবি দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল তাঁর দাদার ঘটনায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। 

কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur) চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শোওয়ার ঘরের বিছানায় উদ্ধার হয় স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ। আত্মহত্যা (Suicide) না কি খুন (Murder)? তদন্ত (Investigation) শুরু করে দাসপুর থানার পুলিশ।

এদিন সাত সকালে বাড়ির মধ্যে একসঙ্গে বাবা মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে ছেলে। তাঁর দাবি, বাবা ও মা একসঙ্গে আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে নিমেষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের।

এদিন বেশ সকালের দিকেই ৫২ বছরের মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী ৪২ বছরের রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোওয়ার ঘরেই। বাবা মায়ের একসঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানান, সোমবার রাতে বাবা মায়ের সঙ্গে একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলেন তিনি। নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির ছাদ ঢালাই নিয়ে বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হত। কালও সেই নিয়ে কথা কাটাকাটি হয় বলে স্বীকার করেন ছেলে। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget